৮০০ বছর আগে পৃথিবীতে এসেছিল এলিয়েন!

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৪:৪১ পিএম

ভিণগ্রহের প্রাণী নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সায়েন্স ফিকশন সিনেমা ও গল্প থেকে শুরু করে রহস্যময় বস্তু পর্যন্ত—সবকিছুতেই এই ভিণগ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে ভাবনা। এবার কলম্বিয়ায় এমন একটি মমি পাওয়া গেল, তা আদতে মানুষের কিনা বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন এটি এলিয়েন হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, কলম্বিয়ার মমিটি আসলে একটি ভ্রূণের। ৮০০ বছর আগে এটি মমি করা হয় বলে জানান স্প্যানিশ এলিয়েন গবেষক জোসেফ গুইজারো। এটি মানুষ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মানুষ হয়ে থাকলে ভ্রূণ থাকাবস্থায় এর মৃত্যু হয়েছিল।  

গবেষকেরা বলছেন, মানুষের মতো দেখতে হলেও এই মমির মধ্যে মানুষের সব বৈশিষ্ট্য নেই। এর মাথার খুলি স্বাভাবিকের চেয়ে বেশি প্রশস্ত। মমির চোখও বেশ তীর্যক। এ ছাড়া এর দেহে ১০টি পাঁজর রয়েছে। সাধারণত মানুষের দেহে ১২টি পাঁজরের হাড় থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে এলিয়েন গবেষক জোসেফ বলেন, ‘আমাকে একটি সূত্র থেকে জানানো হয়েছে, এই মমি কলম্বিয়ায় পাওয়া যায়। তবে এ নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য আমার হাতে এসে পৌঁছেনি। আমার মনে হচ্ছে, মেক্সিকোর এলিয়েনের মতো কলম্বিয়ার এই মমি নিয়েও রহস্য দেখা দেবে।’

এলিয়েন গবেষক জোসেফ গুইজারো বলছেন, এটি মানুষের বাচ্চাই হবে বলে মনে হচ্ছে। এমন মানুষ যদিও খুব একটা দেখা যেতো না। গবেষণা বলছে, মানুষের এই সম্প্রদায় গুহায় বাস করতো। রাতে ঘর থেকে বের হতো।

সবাই মিলে খাবার ও পানীয় ভাগাভাগি করে আনন্দ উপভোগ কিংবা সামাজিক বন্ধন গড়ে তোলা মানুষের হাজার বছরের সংস্কৃতি। তবে কেবল মানুষই নয়, অন্য অনেক প্রাণীও খাবার ভাগাভাগির মাধ্যমে গড়ে তোলে পারস্পরিক সম্পর্ক।...
পৃথিবীতে এমন অনেক অদ্ভুত জিনিস দেখা যায়, যার কোনো ব্যাখ্যা আসলে নেই। আর সেসব জিনিসকে বলা হয়ে থাকে অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও। এই বস্তুগুলো এলিয়েনের বলে ধারণা করেন অনেক বিশ্লেষক। তেমনই কিছু বস্তু...
রসিকতার ছলে অনেকে বলেন, বাংলাদেশিদের আইকিউ কম। কেউ আবার বলে থাকেন দেশের মানুষের বুদ্ধি কম। কিন্তু বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ আদতে কত বা কীভাবে এটি নির্ধারিত হলো, তা হয়তো অনেকের জানা নেই।...
ভিনগ্রহের প্রাণী কিংবা এলিয়েনের অস্তিত্ব নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও এখনো অনেক সংশয় রয়েছে। এর মধ্যেই এবার নিজেকে এলিয়েন দাবি করে বসলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর