শত বছর আগের এসব ভবিষ্যদ্বাণী কি মিলল?

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম

আগামী ১০০ বছরের মধ্যে ঘটতে পারে এমন কয়েকটি ঘটনা নিয়ে ১৯২৪ সালে প্রতিবেদন প্রকাশ করেছিল একটি সংবাদপত্র। সেই পত্রিকার কয়েকটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে।

ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল বলছে, পল ফেইরি নামে কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষণা সহযোগী সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডলে পুরোনো পত্রিকার কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোর সংবাদে বলা হয়েছে, ১০০ বছরের মধ্যে ঘোড়া (মূলত যোগাযোগের বাহন বুঝানো হয়েছে) বিলুপ্ত হয়ে যাবে। যান্ত্রিক গাড়ি বাড়বে। পডকাস্ট জনপ্রিয় হবে। মানুষের প্রত্যাশিত গড় আয়ু শত বছর হবে। এমনকি ৭৫ বছরের মানুষকে তরুণ বিবেচনা করা হবে। ২০২৪ সালে এসে এসব ঘটনা অনেকটাই মিলে যাচ্ছে।

এ ছাড়া ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে চলচ্চিত্র হবে সারা বিশ্বের শান্তির দূত। এটি সারা বিশ্বের যোগাযোগেরও ভাষা হয়ে উঠবে। মানুষ ঘরে বসে সিনেমা দেখবে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এসব ভবিষ্যদ্বাণীর ফলে যাওয়াকেই নির্দেশ করে।

কিছু কিছু ভবিষ্যদ্বাণী অবশ্য এখনো পুরোপুরি মেলেনি। যেমন, সকালে ঘুম ভাঙার পর স্বয়ক্রিয়ভাবে শিশুদের কাছ থেকে সরে যাবে বিছানা। তিনগুণ দ্রুত গতিতে চলবে ট্রেন এবং ট্রেনে বসে উপভোগ করা যাবে সিনেমা। মানুষ পাড়ি জমাবে এক গ্রহ থেকে আরেক গ্রহে।

পোস্টটির নিচে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘১০০ বছর আগে কীভাবে এসব চিন্তা করা যায়! আশ্চর্য!’

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান দেখে এই ভবিষ্যদ্বাণী করাই যায় যে, মানুষই এক সময় বিলুপ্ত হয়ে যাবে।’

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘যোগাযোগের মাধ্যম হিসেবে ঘোড়ার ব্যবহার সত্যই বিলুপ্ত হয়ে গেছে।’

অফিসে কাজের চাপ কম থাকায় চাকরি ছেড়ে দিয়েছেন এক ইঞ্জিনিয়ার। নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।   
প্রাক্তন প্রেমিকার বাড়ি থেকে পোষা মুরগি চুরি করে পালালেন প্রেমিক! অবশ্য কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েন পুলিশের হাতে। এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি আমেরিকার...
চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ে যাচ্ছিলেন এক নারী। দেখে মনে হবে, সাবওয়ে সার্ফারস গেমের চরিত্র তিনি। শেষমেশ মনের আনন্দে তাঁকে নাচতেও দেখা যায়। বাংলাদেশি ওই নারীর এমন কর্মকাণ্ড...
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কীভাবে ঝামেলা ছাড়াই ক্ষমতা হস্তান্তর করা যায়, তা নিয়ে চলে আলোচনা। রাজনৈতিক মাঠে তীব্র...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর