ট্রাম্পের ‘কলিজার’ দোস্ত বাইডেন!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কীভাবে ঝামেলা ছাড়াই ক্ষমতা হস্তান্তর করা যায়, তা নিয়ে চলে আলোচনা। রাজনৈতিক মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বী এই দুই নেতাকে নিয়ে এরপরই ভাইরাল হয় একটি ভিডিও। যাতে দেখা যায়, দুই বন্ধুর মতো ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন ট্রাম্প ও বাইডেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত জুনে নির্বাচনী বিতর্কে অংশ নিতে একত্র হয়েছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তাঁদের আর দেখা হয়নি। দেখা হলো গত বুধবার। আর এরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন বাইডেন ও ট্রাম্প। এই ভিডিও শুরু হয় হোয়াইট হাউসে, দুজনের আলাপের মধ্য দিয়ে। আলাপটা শুরু করেন বাইডেন। 

ভিডিওতে দেখা যায়, ট্রাম্পকে বাইডেন বলছেন, ‘এই কাজটা মজার নয়’। জবাবে ট্রাম্প বলেন, ‘এই যাত্রায় তোমায় মিস করব’। এরপর বাইডেন তখন বলেন, চলো বেরিয়ে পড়ি। 

এরপরই দুজনের ঘুরে বেড়ানোর দৃশ্য আসে। তাতে দেখা যায়, ট্রাম্প ও বাইডেন একসাথে কিছু খেতে খেতে হাঁটছেন, একসাথে বসে আইসক্রিম খাচ্ছেন। এ ছাড়া ঘোড়ার পিঠে চড়া, হিন্দি সিনেমার বিখ্যাত সেই দৃশ্যের মতো বাইক চালাচ্ছেন। একসাথে ওয়াইন পান থেকে শুরু করে সার্ফিংও করতে দেখা যায়। এমনকি দুজনকে নাচতেও দেখা গেছে।  
  
ভিডিওটা শেষ হয় আবারও সেই টেবিলেই। যেখানে বাইডেন বলেন, ‘হয়তো একদিন এমন হবে’।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর