একেই বলে লটারি ভাগ্য!

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:৩১ পিএম

তিন বছরের মধ্যে দুইবার লটারি জিতেছেন আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গাইলা গুইশার্ড। ২০২১ সালে এই নারী প্রথমবার জিতেছিলেন ১ লাখ মার্কিন ডলার। আর এবার জিতেছেন ১০ লাখ মার্কিন ডলার।

ওয়াশিংটনভিত্তিক বার্তা সংস্থা ইউপিআই জানিয়েছে, গাইলা গুইশার্ড ভার্জিনিয়ার স্মিথফিল্ডে বাস করেন। সেখানকার আইল অব উইট কাউন্টির ক্যারলটন বুলভার্ডের রেসওয়ে স্টেশনের একটি দোকান থেকে তিনি ভার্জিনিয়া মিলিয়নসের টিকিট কিনেছিলেন।

লটারি জেতার পর গাইলা বলেন, ‘আমি লটারির টিকিট ঘষার পর চিৎকার করে উঠেছিলাম। কারণ নম্বর মিলে গিয়েছিল। আমার সঙ্গে যারা ছিল, তারাও চিৎকার করে উঠেছিল।’

এটি সত্যিই বিস্ময়কর। মানুষ যেখানে অনেকবার চেষ্টা করেও একবার লটারি জিততে পারে না, সেখানে গাইলা মাত্র তিন বছরের মধ্যে দুইবার লটারি জিতেছেন। তাও আবার দুইবারই মোটা অঙ্কের পুরস্কার জিতেছেন। গাইলা হেসে বলেন, ‘একেই বলে লটারি ভাগ্য!’

টিকিট ঘষে নম্বর মিলে যাওয়ার পর গাইলা ও তার সঙ্গীরা এত জোরে চিৎকার দিয়েছিলেন যে, আশপাশের লোকজনেরা সবাই ছুটে এসেছিল ঘটনা জানার জন্য। উৎসুক হয়ে সবাই জানতে চাচ্ছিল, কী হয়েছে, কী হয়েছে?

গাইলা বলেন, ‘আমার তখন সম্বিৎ ফিরে আসে। আমি নিজেকে সামলে বলি, না, তেমন কিছু হয়নি। তারপর সবাই চুপ হয়ে যাই।’

লটারিতে জেতা এই অর্থ দিয়ে গাইলা কী করবেন, তা এখনো সিদ্ধান্ত নেননি। গাইলা বলেন, ‘এ ব্যাপারে পরে পরিকল্পনা করব।’

এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর