নাশতা হাতে অন্যরকম দৌড় প্রতিযোগিতা

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:৩৯ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় শত শত ওয়েটারকে দেখা যায় ট্রে হাতে দৌড়াতে। ট্রেতে ছিল কফি, পানির গ্লাস ও ক্রসোঁর প্লেট। গত রোববার বিভিন্ন ক্যাফের ওয়েটাররা এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। মূলত অলিম্পিক প্রতিযোগিতা সামনে রেখে এই আয়োজন। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই প্রতিযোগিতায় ওয়েটারদের পেশাগত যোগ্যতা প্রমাণ করতে হয়। হাতে ধরা ট্রেতে থাকা কফি, পানির গ্লাস ও ক্রসোঁর প্লেটকে একটুও নষ্ট না হতে দিয়ে দুই কিলোমিটার দৌড়াতে হয় প্রতিযোগীদের। যদি ক্রসোঁর গুঁড়া বা একটু পানিও ছলকে পড়ে, তাহলেই বাদ পড়তে হবে।

রেস্তোরাঁর কর্মীদের এমন প্রতিযোগিতা প্রথম আয়োজন করা হয়েছিল ১৯১৪ সালে। রেস্তোরাঁর কর্মীরা তাঁদের পোশাক পরে ট্রেতে ক্রসোঁ, কফির কাপ ও এক গ্লাস পানি নিয়ে দুই কিলোমিটার দীর্ঘ পথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। দৌড় শেষ হয় সিটি হলে।

এবারের এই প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন স্যামি লামরু এবং নারীদের বিভাগে জয়ী পলিন ফান ভিমের্শ। ১৩ মিনিট ৩০ সেকেন্ডে দৌড় সফলভাবে শেষ করেন স্যামি, আর পলিনের লাগে ১৪ মিনিট ১২ সেকেন্ড। পুরস্কার ও মেডেল ছাড়াও এই প্রতিযোগিতার বিজয়ীরা জেতেন একটি অভিজাত হোটেলে রাত কাটানোর সুযোগ।

শহরের পানি ব্যবস্থাপনা সংস্থা অঁ দে পারি এই প্রতিযোগিতার আয়োজক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানায়।

এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
ভারতের কর্ণাটকের শিমোগা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন। ওই ব্যক্তির দাবি, ভাত-রুটি, শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি। প্রতিদিন কেবল সাত থেকে আট লিটার...
ফুচকা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তাই বলে ফুচকার জন্য মাঝরাস্তায় বসে কান্নাকাটি! অবাক করা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর