১১৬ বছরের জাপানি নারী পাচ্ছেন সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:১৩ এএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠতে যাচ্ছে ১১৬ বছর বয়সী জাপানের এক নারীর। যুক্তরাষ্ট্র ভিত্তিক জেরোন্টোলোজি রিসার্চ গ্রুপ বুধবার এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

১৯০৮ সালের ২৩ মে জন্ম নেওয়া তোমিকো ইতোওকা একজন পর্বতারোহী ছিলেন। জাপানের পশ্চিমাঞ্চলীয় আশিয়া নগরীতে তিনি বাস করেন। তিনি যে বছর জন্মগ্রহণ করেন, সে বছরই আইফেল টাওয়ার থেকে প্রথম দূরপাল্লার রেডিও বার্তা পাঠানো হয়।

গত সোমবার ১১৭ বছর বয়সে মারা যান বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ মানুষ স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা। এরই প্রেক্ষাপটে সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পেতে ইতোওকা।

আল জাজিরা জানিয়েছে, তিন সন্তানের মা ইতোওকা ৭০– এর কোঠায় বয়স থাকার সময় প্রায়ই জাপানের পর্বত আরোহণ করতেন। 

জাপানের ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওনটেক পর্বত দুইবার আরোহণ করেন তিনি। ১০০ বছর বয়সে ইতোওকা কোনো লাঠি ছাড়াই জাপানের আশিয়া মন্দিরের দীর্ঘ পাথরের পথ দিয়ে হেঁটে উঠেছিলেন। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ১১৮ বছর বয়সী ফরাসি সন্ন্যাসী লুসিল র‍্যান্ডনের মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেব আনুষ্ঠানিক স্বীকৃতি পান মারিয়া ব্রানিয়াস। আর এখন সেই স্বীকৃতি পেতে যাচ্ছেন ইতোওকা।

এর আগে সবচেয়ে বেশি বয়সে বেঁচে ছিলেন ফরাসি নারী জিন লুইস ক্যালমেন্ট। ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান তিনি। 

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
৩৪ বছর ধরে দুই হাতের নখ কাটেননি লিউ কং হুয়েন নামের ভিয়েতনামের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর হাতের নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি)। এর মধ্য দিয়ে তিনি বিশ্ব রেকর্ড...
ফুচকা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তাই বলে ফুচকার জন্য মাঝরাস্তায় বসে কান্নাকাটি! অবাক করা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের...
বকা খেলে কিংবা কোনো বিষয়ে একমত না হলে জেদের বশে অনেক শিশু মাটিতে শুয়ে পড়ে হাত-পা ছুড়ে কান্না জুড়ে দেয়। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের শিশুসুলভ এমন আচরণ সত্যিই অবাক হওয়ার মতো! সম্প্রতি সোশ্যাল...
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর