ফ্লাইটে চালানো হলো প্রাপ্তবয়স্কদের ছবি, অতঃপর...

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৮ এএম

অস্ট্রেলিয়ার সিডনি থেকে জাপানের হানেদার দিকে উড়ছিল উড়োজাহাজটি। যখন মাঝআকাশে তখন আচমকাই সব যাত্রীর টিভি স্ক্রিনে এমন একটা মুভি শুরু হয় যা ছিল প্রাপ্তবয়স্কদের। কোয়ান্টাস এয়ারলাইন্সের ফ্লাইট কিউএফ৫৯ -এ গত সপ্তাহে এ ঘটনা ঘটে। 

নিউজ.কম.এইউ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে উড়োজাহাজটিতে ‘দাদ্দিও’ নামের ছবিটি চালু হয়।  ওই সময় যাত্রীরা তাদের টিভিতে চলা ছবিটি বদলাতেও পারছিলেন না।

উড়োজাহাজের এক যাত্রী বলেছেন, ছবিটি বাদ দেওয়া বা টিভি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। সবচেয়ে খারাপ বিষয় হলো ছবিটি খুবই অনুপযুক্ত ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিবার নিয়ে দেখা যাবে এমন একটি ছবি ছাড়তে সমর্থ হই আমরা। সবার জন্য, বিশেষ করে যাদের সঙ্গে শিশু ছিল তাদের জন্য এটি খুবই বিব্রতকর ছিল।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যখন যাত্রীরা নিজের ইচ্ছেমতো কিছু দেখতে পারছিলেন না তখন কেবিন ক্রুরা অন্যদের জিজ্ঞেস করেন তারা কোন ছবি দেখতে চান। ওই সময় ‘দাদ্দিও’ নামের একটি ছবি দেখানো শুরু হয়। তবে সিনেমাটি যে প্রাপ্ত বয়স্কদের বিষয়টি অনেক পরে তারা বুঝতে পারে। 

কোয়ান্টাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, ফ্লাইটের এন্টারটেইনমেন্ট সিস্টেমে ত্রুটির কারণে যাত্রীরা নিজ পছন্দমতো ছবি বা ভিডিও দেখতে পারছিলেন না। এ ঘটনায় ক্ষমা চেয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।  

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার দিক থেকে জাপানের সুনাম রয়েছে। তবে কর্মীদের খুশি রাখতে ফ্রি মদ্যপানের সুযোগ বোধ করি সচরাচর শোনা যায় না। সম্প্রতি জাপানের একটি কোম্পানি ভিন্ন ধরনের এমন...
কেনিয়ার মাকুয়েনি কাউন্টির মুকুকু গ্রাম। গত ৩০ ডিসেম্বর সেখানকার বাসিন্দারা চমকে উঠল বিকট এক শব্দে। আকাশ থেকে পড়েছে ২ মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন, প্রায় ৫০০ কেজি...
মিকুর সঙ্গে কোন্ডোর বিয়ের ৬ বছর হলো। সম্প্রতি সম্পর্কের ৬ বছর পূর্তি উদযাপন করেছেন এই যুবক। বিবাহবার্ষিকী উপলক্ষে একটি কেকও এনেছিলেন কোন্ডো। কেকের ওপরে লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। হ্যাপি...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর