এআই দিয়ে পড়ানোর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ফেরত চাইলেন শিক্ষার্থী 

আপডেট : ১৯ মে ২০২৫, ০২:০৮ পিএম

শিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে পাঠদান করছেন—এমন অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। শুধু অভিযোগই নয় টিউশন ফির অর্থও ফেরত চেয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে।     

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী এল্লা স্ট্যাপলেটন অভিযোগ করেন, তাঁর শিক্ষক রিক অ্যারোউড লেকচার নোট, স্লাইড এবং পাঠদানে চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি এআই এবং গামা টুল ব্যবহার করেছেন। অথচ একই সময় শিক্ষার্থীদের এআই ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

স্ট্যাপলেটন জানান, লেকচার নোটে চ্যাটজিপিটি শব্দের উপস্থিতি, বানান ভুল ও এআই দ্বারা তৈরি অস্বাভাবিক ছবি দেখে তিনি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, “যেখানে শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষেধ, সেখানে শিক্ষক নিজেরাই তা ব্যবহার করছেন—এটা দ্বিচারিতা।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনে আনুষ্ঠানিক অভিযোগ করেন এবং ৮,০০০ ডলারের বেশি টিউশন ফির ফেরত দাবি করেন। যদিও একাধিক বৈঠকের পর বিশ্ববিদ্যালয় তাঁর দাবি নাকচ করে দেয়।

অভিযুক্ত অধ্যাপক রিক অ্যারোউড নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এআই টুল ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “পেছন ফিরে তাকালে, আমি বিষয়টি আরও ভাবনা-ভাবনায় নিতে চাইতাম। আমি মনে করি, আমাদের (শিক্ষকদের) আরও স্বচ্ছ হওয়া দরকার এবং শিক্ষার্থীদের সঙ্গে সততা বজায় রাখা উচিত।”

  

এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর