আগস্ট মাসে ১৩৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

চলতি বছরের আগস্ট মাসে ১৩৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। আগস্ট মাসে ধর্ষণের ঘটনা ১৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ৮টি, ধর্ষণ ও হত্যা ২টি ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন আগস্ট, ২০২৪’ এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এর পক্ষ থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন– ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনাসমূহ বিগত মাসগুলোর তুলনায় বেশ কম হলেও তা উদ্বেগজনক।

প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে ধর্ষণের শিকার ১৯ জনের মধ্যে ২ জন শিশু, ৬ জন কিশোরী রয়েছে। অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২ জন কিশোরী ও ৬ জন নারী। এ ছাড়া ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ১ জন শিশু ও ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ৯টি, যৌন হয়রানি ১৩টি, শারীরিক নির্যাতনের ১৪টি ঘটনা ঘটেছে। এ সময়ে ২ জন শিশু, ৫ জন কিশোরী ও ১৫ জন নারীসহ মোট ২২ জন আত্মহত্যা করেছেন।

এ মাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু ও ১ জন কিশোরী, অপরদিকে ২ জন শিশু, ২ জন কিশোরী ও ২ জন নারী নিখোঁজ রয়েছেন। এছাড়া আগস্ট মাসে ১ জন শিশু, ২ জন কিশোরী ও ৪ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৪১ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২০ জন শিশু ও কিশোরী রয়েছেন।

এমএসএফ এর প্রতিবেদন থেকে আরও জানা যায়, গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিশোধ, পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত, ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। এ মাসে ২ জন মৃত নবজাতক শিশুকে পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে যা অমানবিক ও নিন্দনীয়।

নাচ, শিল্পকর্ম, আলোকচিত্র ও আলোচনার মধ্য দিয়ে নারীর জীবন, অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের নানা গল্প উঠে এসেছে ঢাকায় আয়োজিত ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’-এ। গত শুক্রবার রাজধানীর আলোকিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত...
দেশে গত নয় মাসে নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে ৯৯৩ কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫০ শিশু। মহিলা পরিষদের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, দেশে ৫১ শতাংশ মেয়ের...
ড. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের নারী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি। ১৯৪৬ সালের ডিসেম্বরে বর্ধমানের বীরভূমে তাঁর জন্ম। ১৯৫৭ সালে বাবার মৃত্যু হলে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন।...
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক নারীকে কুপিয়ে হত্যা এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের দ্বারা বিধবা নারীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর