‘রাস্তায় রিকশা চালানোর সময় মানুষ অনেক কটু কথা বলে’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম

সমাজে জীবনযুদ্ধ করে বেঁচে আছে অনেক নারী। হয়তো তাদের কষ্টের কথা আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। তথ্যপ্রযুক্তির এই উন্নতির যুগে তারা নীরবে সংগ্রাম করে যাচ্ছেন।

তেমনি একজন ফিরুজা আক্তার। তিনি রাজধানীর পুরান ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

একজন নারী হিসেবে রাস্তায় রিকশা চালানোর বিষয়টা আমাদের সমাজ খুব একটা ভালো চোখে দেখে না। সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী, যানবাহন শুধু পুরুষরা চালাবে, আর এটাই যেন স্বাভাবিক বিষয়। কিন্তু একজন নারীও জীবিকার তাগিদে রিকশা চালাতে পারেন।

ফিরুজা আক্তার তেমনি একজন। জীবনের প্রয়োজনে তিনি রাজধানী ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চালান।

ফিরুজা আক্তার কেরানীগঞ্জের খলিফাগড়ে বাস করেন। এক সময় একমাত্র আপনজন ছিল তাঁর মেয়ে। কিন্তু সে মেয়েরও বিয়ে হয়ে গেছে। মেয়ে থাকেন শ্বশুরবাড়িতে।

প্রায় ১৮ বছর আগে ফিরুজার স্বামী মারা যান। তখন থেকেই জীবনযুদ্ধে বেঁচে থাকার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে একমাত্র মেয়েকে লেখাপড়াও করাতে পারেননি। তাই কম বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দেন।

গত চার বছর ধরে তিনি বাধ্য হয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাঁর আগে তিনি মানুষের বাসায় কাজ করতেন। যখন যে কাজ পেতেন, তখন সেটাই করতেন। রিকশা কেনার মতো সামর্থ্য না থাকাতে ভাড়ায় রিকশা চালান।

সকাল ৭টায় ফিরুজা রিকশা নিয়ে বেরিয়ে পড়েন, আর রাত ৮ টায় বাসায় ফেরেন। পুরান ঢাকার রাস্তায় তিনি ব্যাটারিচালিত রিকশা চালান। দিনে যা আয় করেন তা থেকে ৫০০ টাকা ভাড়া হিসেবে দিয়ে দেন। এমনও দিন যায়, যেদিন ফিরুজা আক্তার সারাদিন অনাহারে কাটান।

ফিরুজা আক্তার তার এই কষ্টকর জীবন নিয়ে বলেন, ‘নারী হিসেবে আমার এই পেশায় আসা অনেক কঠিন ছিল। কোনো আত্মীয়-স্বজন সেই সময় আমারে সাহায্য করে নাই। রাস্তায় রিকশা চালানোর সময় মানুষ অনেক বাজে কথা বলে। সেসব কানে শুনি, কিন্তু কি করমু? আমারে তো বাঁচতে হইবো। কেউ তো বসায়ে খাওয়াবে না। আমি চাই আমাদের সমাজের মেয়েরা শিক্ষিত এবং নিজে স্বাবলম্বী হোক।’

ফিরুজা আক্তার আর্থিক অসচ্ছলতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেননি। পাশাপাশি মেয়েকেও স্কুলে পাঠাতে  পারেননি। তবুও তার দৃষ্টিভঙ্গি সমাজে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর