ভারী বৃষ্টির কারণে কয়েক দশকের মধ্যে উত্তর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বন্যার দেখা দিয়েছে। বন্যার পানিতে রাতারাতি অনেক পরিবার বাড়ির ছাদে আটকা পড়েছে। দেশটির আবহাওয়া অফিস আজ সোমবার আরও বন্যার পূর্বাভাস দিয়েছেন। এতে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকাভিত্তিক সম্প্রচার মাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
কেয়ার্নস, গ্রেট ব্যারিয়ার রিফের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দেড় লাখেরও বেশি লোকের শহর। ভারী বৃষ্টির কারণে এলাকাগুলো প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস সোমবার বলেছেন, ‘আমাদের ছাদে আটকে থাকা লোকজন সারারাত সেখানে ছিল। কেয়ার্নস থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) উত্তরে একটি হাসপাতালের ছাদে আটকা পড়ে এক শিশুসহ নয়জন’










