সহজে ছড়ায় করোনার নতুন ধরন, আরও যা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০৭ জুন ২০২৫, ০১:৫৮ পিএম

পাঁচ বছর পর আবারও খবরের শিরোনাম করোনাভাইরাস। এই ভাইরাসের এনবি.১.৮.১ ভ্যারিয়েন্টে ১৩ জন আক্রান্তের কথা জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন ও হংকংসহ অন্যান্য দেশে আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশেষ করে এই এনবি.১.৮.১ এখন চীন ও হংকংয়ে উদ্বেগের মূল কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা এই ধরণ পর্যবেক্ষণ করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, এই মুহূর্তে বিশ্বে মোট করোনা আক্রান্তের ১০ শতাংশ এনবি.১.৮.১ ভ্যারিয়েন্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি আগের যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি মারাত্মক বা প্রাণঘাতী- এমন কোনো প্রমাণ মেলেনি। তবে, এটি আরও সহজে ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এপ্রিলের শেষ দিকে বিশ্বব্যাপী জমা দেওয়া সিকোয়েন্সের প্রায় ১০.৭ শতাংশ ছিল এনবি.১.৮.১। যদিও, তার এক মাস আগে এটি ছিল মাত্র ২.৫ শতাংশ। তারা এরই মধ্যে একে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’ হিসেবে উল্লেখ করেছে। এর মানে, তাদের পর্যবেক্ষণে রয়েছে এনবি.১.৮.১। সংস্থাটির এক মুখপাত্র বলছেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত করোনা বাড়তে দেখা গেছে। এ সময় নতুন ধরণে অনেকেই আক্রান্ত হয়েছেন।’

বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে ডব্লিউএইচও বলছে, অন্যান্য ধরনের চেয়ে এনবি.১.৮.১ দ্রুত ছড়াতে পারে বলে মনে হচ্ছে। তবে এটি মারাত্মক নয়। যুক্তরাজ্যের রেনো স্কুল অব মেডিসিনের নেভাদা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজির অধ্যাপক সুভাষ ভার্মা সিবিএস নিউজকে বলছেন, ‘বিভিন্ন তথ্য ইঙ্গিত দেয় যে এনবি.১.৮.১ আগের সব ধরণের তুলনায় আরও গুরুতর অসুস্থতার দিকে নিয়ে যাবে না, যদিও এটি দ্রুত ছড়াতে পারে বলে মনে হচ্ছে। 

এর লক্ষণগুলো সাধারণ ওমিক্রন সাবভ্যারিয়েন্টের সাথে মিলে যায়–ক্লান্তি, জ্বর, পেশী ব্যথা ও গলা ব্যথা।

এদিকে, করোনা সতর্কতায় আবারও দেশে জনসমাগমপূর্ণ স্থানে সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড–১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। 

২০২২ সাল থেকে দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। ফলে মাস্ক পড়ার যে বিধি নিষেধ তাও সে সময় তুলে নেওয়া হয়। এ বছর নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে অতিসংক্রমণশীল এই ভাইরাস।

সম্প্রতি রাজশাহীতে কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত সোম ও মঙ্গলবার দুই দিনে জেলাটিতে ২৬টি নমুনার ১৩টিতেই করোনা ভাইরাস ধরা পড়ে। এ হিসেবে আক্রান্তের হার ৫০ শতাংশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কোভিডের আগেকার লক্ষণগুলোর মতোই কিছু লক্ষণ এবারও দেখা যাচ্ছে। সেগুলোই নজরে রাখতে হবে। এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে একটানা কাশি, গলা ব্যথা, মাথা ঘোরা ও বমি ভাব, কনজাংটিভাইটিস ও বিভ্রান্তি। বেশিরভাগ ব্যক্তি বাড়িতে যত্নের মাধ্যমে সেরে ওঠেন। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্রুত।

অকাস জোটের আওতায় পানির নিচে পরিচালিত মানববিহীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা...
ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রার্দুভাবে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৭৫০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সার্বিকভাবে কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। 
কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল ধরনের ইবোলা ‘বুন্ডিবুজিও’ মোকাবিলায় নতুন টিকা তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। নতুন এই টিকা দুই থেকে তিন মাসের মধ্যেই মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত হবে বলে আশা করছেন...
ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। এছাড়া এই রোগে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৯০ জনের বেশি। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে ব্রিটিশ...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর