মার্কিন তৎপরতা ও নিষেধাজ্ঞার প্রভাবে ভেনেজুয়েলায় ওষুধের দাম আকাশচুম্বী 

যুদ্ধের দামামা আর নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ভেনেজুয়েলার সাধারণ মানুষ এখন শুধু বাঁচার ন্যুনতম অধিকারটুকুই যেন প্রার্থনা করছেন।

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম

ভেনেজুয়েলা উপকূলে মার্কিন সামরিক তৎপরতা ও কঠোর নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে দেশটির চিকিৎসা খাতে। জীবন রক্ষাকারী ওষুধের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আমদানি নির্ভর দেশটিতে পণ্যবাহী জাহাজ ও বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় দেখা দিয়েছে তীব্র ওষুধ সংকট।

ভেনেজুয়েলার উপকূলীয় ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং কঠোর অর্থনৈতিক অবরোধ। এর সরাসরি মাশুল গুনতে হচ্ছে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ এই দেশটির সাধারণ মানুষকে।

আগস্টের শেষ দিক থেকে শুরু হওয়া এই উত্তেজনার ফলে দেশটিতে জীবন রক্ষাকারী ওষুধের দাম এখন সাধারণের নাগালের বাইরে।

রাজধানী কারাকাসের উত্তর-পূর্ব শহরতলির সুপারমার্কেটগুলোতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কিন্তু প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কিংবা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম পাওয়া এখন ভাগ্যের ব্যাপার।

ভেনেজুয়েলার ন্যাশনাল একাডেমি অব মেডিসিনের সভাপতি হুনিয়াদেস আরবিনা মাদিনা বলেন, ‘প্রায় ১০ বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত জটিল মানবিক জরুরি অবস্থার মধ্যে ভেনেজুয়েলা আটকা পড়েছে। যদি ফ্লাইট স্থগিত রাখা অব্যাহত থাকে, তাহলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলিকে আরও কঠিন বা দীর্ঘ পরিবহন পথ বেছে নিতে হবে, যা ভেনেজুয়েলায় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের ইতোমধ্যেই উচ্চ মূল্যকে আরও বাড়িয়ে দেবে। এতে রোগীদের আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।’

ভেনেজুয়েলায় ওষুধের কাঁচামালের প্রায় ৯০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু নভেম্বর থেকে প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট স্থগিত করায় এবং মার্কিন অবরোধের কারণে পণ্যবাহী জাহাজগুলো বন্দরে ভিড়তে দেরি করায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ।’

যুদ্ধের দামামা আর নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ভেনেজুয়েলার সাধারণ মানুষ এখন শুধু বাঁচার ন্যুনতম অধিকারটুকুই যেন প্রার্থনা করছেন।

তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো–সিএনএন, এমএসনাউ এবং...
৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে...
ইরান যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইরানে ছয় মাসের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলারে। তাই যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। সামরিক ব্যয় ও অর্থনৈতিক সংকটে...
প্রথমদিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন প্রকাশিত...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের...
আচ্ছা, মনে আছে কিছুদিন আগেও যখন বিয়ের বাজারে সোনা কিনতে গিয়ে হাত পুড়ে যাওয়ার অবস্থা হয়েছিল? এ বছরের শুরুর দিকে তো বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন এক ইতিহাস গড়েছিল যে চোখ কপালে ওঠার জোগাড়। প্রতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর