৩ বছর পর আবারও সুদহার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে রাখার ঘোষণা দেওয়া হয়।

এসময় ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ স্থিতিশীল বলে দাবি করেন ফেডেরাল ব্যাংকের প্রধান কেভিন ওয়ার্শ। রয়টার্স জানিয়েছে এ খবর।

ইরানের সঙ্গে ৬ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও উচ্চ মুদ্রাস্ফীতির প্রভাবে এই সিদ্ধান্ত। এবছর আরেক দফা সুদের হার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ফেডেরাল ব্যাংকের প্রধান।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পদক্ষেপ নেওয়া হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়াদে দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিলেও, তার বাস্তবায়ন হয়নি। উল্টো বিশ্বব্যাপী শুল্কারোপ, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে।

আগস্টে যুক্তরাষ্ট্রের মার্কিন মুদ্রাস্ফীতির হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ। আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল প্রায় ৩ শতাংশ।

ইরান যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে চীন ও রাশিয়া। মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা মার্কিন কর্মকর্তার প্রকাশ্যে স্বীকার করার পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় চীন ও রাশিয়া।...
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক সোমবার এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে জানান, যুক্তরাষ্ট্র ও মিত্র...
হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত...
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোতে অস্থিরতার জেরে উর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে প্রায় ১০৬ ডলার। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে মানুষের খাদ্য নিরাপত্তার ওপরও।...
ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ...
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
লোডিং...

এলাকার খবর