ব্যয় সামলাতে ফের যুদ্ধ বন্ধে মার্কিন কংগ্রেসে বিল পাস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

ইরানে ছয় মাসের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলারে। তাই যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। সামরিক ব্যয় ও অর্থনৈতিক সংকটে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ট্রাম্প প্রশাসন। অগ্নিপরীক্ষার সামনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।

মার্কিন প্রতিনিধি পরিষদে ২২০–২০৪ ভোটে পাস হয়েছে ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব। এ নিয়ে টানা তৃতীয়বার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন জনপ্রতিনিধিরা। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটোর কারণে এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

কংগ্রেসনাল বাজেট অফিস বা সিবিওর প্রতিবেদন বলছে, এই সংঘাতে এরই মধ্যে ৩ হাজার ৮০০ কোটি ডলার খরচ হয়েছে ট্রাম্প প্রশাসনের। আর পেন্টাগনের তথ্যমতে, শুধু অস্ত্র বাবদ ব্যয় ২ হাজার ২৩০ কোটি ডলার। প্রতি মাসে খরচ বাড়ছে ৩০০ কোটি ডলার করে।

এই খরচের বড় অংশই যাচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেমের পেছনে। যুদ্ধে অন্তত ৫২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে মার্কিন বাহিনী। প্যাট্রিয়ট, থাড আর নেভি ইন্টারসেপ্টরের অবস্থাও বিপর্যস্ত। সামরিক সক্ষমতা আগের অবস্থায় নিতে অন্তত ৫ বছর লাগবে।

একদিকে দক্ষিণ চীন সাগরের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়ে শঙ্কা বাড়ছে। অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাড়ছে তেলের দাম। সবকিছুর নেতিবাচক প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি পৌঁছে যাচ্ছে শূন্য দশমিক ৫ শতাংশে।

পেন্টাগনের প্রতিবেদনে কৌশলগত ঘাটতি আর শিল্প খাতের প্রতিবন্ধকতাও সামনে এসেছে। তাই ট্রাম্পের তথাকথিত যুদ্ধবিরোধী অবস্থান আর বেপরোয়া নীতি নিয়ে সমালোচনা শুরু করেছে ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির নীতিনির্ধারকরাও পড়েছেন গভীর সংকটে।

একের পর এক এলাকা দখল করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মোখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর এখন তারা পুরো ইয়েমেনের দখল নিতে চাইছে। এমনটাই দাবি করেছেন ইয়েমেনের নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক...
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ তিনটি শহরে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। সতর্কতার আওতায় ছিল মক্কা, জেদ্দা ও তাইফ। তবে কিছুক্ষণের মধ্যেই এই সতর্কতা প্রত্যাহার করা হয়।
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক সোমবার এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে জানান, যুক্তরাষ্ট্র ও মিত্র...
জ্বালানি তেলের দাম বাড়ানোয় সিরিয়ায় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার দেশটির প্রধান কয়েকটি মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। দুই বছর আগে...
সাংবাদিকতায় ১৭ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছিল তা মুক্ত করাই এই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।  বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম...
বুড়িগঙ্গা তীরের ৩০টি অবৈধ ডকইয়ার্ডের মধ্যে থেকে ১০টি উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার কেরানিগঞ্জ ও শ্যামপুরে নদীর পাড়ে অবৈধ নৌযান তৈরি ও মেরামত কারখানা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ধাপে...
মূল বেতন বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ খবর, তাই না? একটু থামুন, এখানেই আছে চমক! নতুন পে স্কেলে যত ওপরে গ্রেড, তত কমবে ইনক্রিমেন্টের হার। এর সঙ্গে...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেই নেত্রীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর...
লোডিং...

এলাকার খবর