কাতারে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অনিশ্চিত

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৩:২৪ পিএম

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরও আজ মঙ্গলবার কাতারে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনার জন্য দোহায় প্রতিনিধিদল পাঠাচ্ছে তেহরান। এদিকে হরমুজ প্রণালিতে মাইন অপসারণে ফ্রান্সের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান।

পাল্টাপাল্টি হামলার পর কাতারের রাজধানী দোহায় আজ মঙ্গলবার ইরানের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ডোনাল্ড ট্রাম্প জানান, পাল্টাপাল্টি হামলার পর তেহরানের অনুরোধেই এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মত মার্কিন প্রেসিডেন্টের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানে আমরা সামরিকভাবে জিতেছি। আর ব্যাপারটা আসলে খুবই সহজ, সেটা হলো তেহরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ। আমরা চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, এবং তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না। তারা এতে রাজিও হয়েছে।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই বৈঠকের পরিকল্পনা নেই। এতে দোহায় বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ জুন হওয়া সমঝোতা স্মারকের বাস্তবায়ন, যার মধ্যে জব্দকৃত ইরানি সম্পদ মুক্তি অন্তর্ভুক্ত, তা তদারকির জন্য এ সপ্তাহে ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধিদলকে দোহায় পাঠানো হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিকে অযৌক্তিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট। ওয়াশিংটন সমঝোতা স্মারকটি মেনে চললেই কেবল তেহরান তার বাধ্যবাধকতা পূরণ করবে বলেও জানান মাসুদ পেজেশকিয়ান।

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে ওমান ও ফ্রান্সের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। সংবেদনশীল ও জটিল পরিস্থিতিতে প্যারিসকে উসকানি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গরিবাবাদি।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর