দোহায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:০৪ এএম

তেহরান আলোচনার অনুরোধের পর মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইরানের সাথে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রুথ সোশ্যালে এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এ বৈঠক হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

অবশ্য ট্রাম্পের ওই দাবির আগেই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কারিগরি দলের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা ইরানের নেই।

এদিকে, কাতারে অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দেয়া হবে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসাথে তেল ও পেট্রোকেমিক্যালের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানায়, টানা ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধ ও হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনায় রাজি হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। 

উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এছাড়া, হরমুজ প্রণালি নিয়ে বিরোধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে তারা। মার্কিন কর্মকর্তাদের বরাতে এসব তথ্য...
ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক কৌশল বদলানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। কুয়েত ও সৌদি আরবে উপস্থিতি কমিয়ে কিছু ঘাঁটি ইসরায়েলে সরানোর চিন্তা চলছে। এদিকে জরিপে ইরান নীতিতে মার্কিন জনগণের মতেও...
ইরানের মিনাবে প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১২০ শিক্ষার্থী ও ২৬ শিক্ষক নিহতের ঘটনায় ব্লুমবার্গ প্রকাশ করেছে নতুন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা বিভাগের ডেটাবেজ ত্রুটি ও সমন্বয়হীনতার...
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে। শনিবার হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার পর আবারও এই হামলা চালাল যুক্তরাষ্ট্র।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কেউ শিশুটিকে ফেলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে...
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার। দুপুর দেড়টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ রায় ঘোষণা করবেন।
জার্মানিকে বধের পথে একটা রেকর্ডেও উঠেছে প্যারাগুয়ের নাম। বিশ্বকাপ ইতিহাসে টাইব্রেকারে কখনোই হারেনি জার্মানি। আগের চারবারের টাইব্রেকারে চারবারই জিতেছে দলটি। এবার জার্মানির সেই দাপট থামিয়ে দিলে লাতিন...
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
লোডিং...

এলাকার খবর