উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি ইরান ও যুক্তরাষ্ট্র 

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:০১ এএম

উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এছাড়া, হরমুজ প্রণালি নিয়ে বিরোধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে তারা। মার্কিন কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে অ্যাক্সিওস নিউজ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারে বৈঠকে বসার পরিকল্পনা করছে তেহরান-ওয়াশিংটন। গত বৃহস্পতিবার হরমুজে সিঙ্গাপুরের একটি জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে কয়েকদিন ধরে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। রোববার এক্স পোস্টে তিনি জানান, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত শিশুহত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের জন্য দায়ীদের দেশের ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।

ইরানের জোরদার প্রতিরক্ষায় রণকৌশল পরিবর্তনের পরিকল্পনা যু্ক্তরাষ্ট্রের। তেহরানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির কয়েকটি ইসরায়েলে সরাতে চায় ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে...
ইরানের মিনাবে প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১২০ শিক্ষার্থী ও ২৬ শিক্ষক নিহতের ঘটনায় ব্লুমবার্গ প্রকাশ করেছে নতুন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা বিভাগের ডেটাবেজ ত্রুটি ও সমন্বয়হীনতার...
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে। শনিবার হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার পর আবারও এই হামলা চালাল যুক্তরাষ্ট্র।
মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইরানের আইআরজিসি। হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
চীনের অর্থনৈতিক করিডরের প্রস্তাব নতুন নয় উল্লেখ করে একে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশের লাভ-ক্ষতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঝুঁকি বিবেচনার তাগিদ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা মনে...
প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতের পর্যটন ভিসা। আবেদন শুরু করেছেন ভিসা প্রত্যাশীরাও। বুকিং দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট। স্লট পাওয়া সাপেক্ষে আজ থেকে পাসপোর্ট জমা নেবে ইন্ডিয়ান ভিসা...
আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ২৯ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আফগানিস্থানের প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো...
টিকাদান কর্মসূচির পরও দেশে হামের বিস্তার থামছেই না। শিশুরাই নয়, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। প্রাদুর্ভাবের প্রায় চার মাসে হাম ও উপসর্গে মারা গেছে ৭ শতাধিক। রাজধানীতেই মৃত্যু হয়েছে অন্তত ৩২১ জনের।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর