ভুটানে ৭৭০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পে আদানি পাওয়ার ও ডিজিপিসির চুক্তি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

ভুটানে ৭৭০ মেগাওয়াটের চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ভারতের বেসরকারি খাতের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার এবং ভুটানের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ড্রুক গ্রিন পাওয়ার করপোরেশন লিমিটেড (ডিজিপিসি) শেয়ারহোল্ডার্স চুক্তি (এসএইচএ) সই করেছে। আজ মঙ্গলবার থিম্পু ও আহমেদাবাদে এই চুক্তি সই হয়।

থিম্পুতে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লিওনচেন দাশো শেরিং তোবগে। এ ছাড়া অর্থমন্ত্রী, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী, ড্রুক হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (ডিএইচআই), ভুটান পাওয়ার করপোরেশন লিমিটেড (বিপিসি), ডিজিপিসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং আদানি পাওয়ারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ভুটানের ঝেমগাং জেলায় চামখারচু নদীতে এই পিকিং রান-অব-দ্য-রিভার প্রকল্প নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়ন হবে বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওওটি) মডেলে। আদানি পাওয়ার ও ডিজিপিসির মধ্যে ইকুইটি অংশীদারত্ব হবে ৪৯:৫১ অনুপাতে, অর্থাৎ ডিজিপিসির অংশ ৫১ শতাংশ। বাণিজ্যিক উৎপাদন (সিওডি) শুরুর পর থেকে ৩০ বছরের কনসেশন পাওয়া যাবে।

নির্মাণকাজ ২০২৭ সালের প্রথমার্ধে শুরু হওয়ার কথা। ছয় বছরের মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্য রয়েছে।

দুই অংশীদারের মধ্যে এটি দ্বিতীয় বড় জলবিদ্যুৎ সহযোগিতা। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫৭০ মেগাওয়াটের ওয়াংছু জলবিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই হয়েছিল। চামখারচু-১ প্রকল্প আদানি গ্রুপ ও ডিজিপিসির মধ্যে ২০২৫ সালের মে মাসে সই হওয়া ৫ হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ উন্নয়ন সমঝোতা স্মারকেরও অংশ। উভয় প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় আরও জলবিদ্যুৎ সম্ভাবনা মূল্যায়ন করছে।

আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানা জানান, ‌ভুটান সরকার ও ডিজিপিসির সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে পেরে তারা আনন্দিত। তার ভাষ্য, দক্ষিণ এশিয়ার জ্বালানি রূপান্তরে জলবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্প জ্বালানি নিরাপত্তা বাড়াতে, কার্বন তীব্রতা কমাতে ও অভিন্ন টেকসই লক্ষ্য অর্জনে বড় অবদান রাখবে। 

তিনি আরও জানান, প্রকল্পটি ভুটানের শীতকালীন সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা মেটাতে সহায়তা করবে এবং গ্রীষ্মে উদ্বৃত্ত সবুজ বিদ্যুৎ ভারতে রপ্তানির সুযোগ তৈরি করবে, যা দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করবে।

ডিজিপিসির ব্যবস্থাপনা পরিচালক দাশো ছেওয়াং রিনজিন জানান, এই অংশীদারত্ব ভুটানের জলবিদ্যুৎ উন্নয়নযাত্রায় আরেকটি তাৎপর্যপূর্ণ মাইলফলক এবং ভুটান ও ভারতের দীর্ঘদিনের জ্বালানি অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। তার মতে, বিশেষ করে শীতকালে ভুটানের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে, পাশাপাশি উদ্বৃত্ত পরিচ্ছন্ন জ্বালানি ভারতে রপ্তানির সুযোগ তৈরি হবে।

শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭১৫...
বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
ফ্রান্সে প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে। আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে ৫০০ স্কুল।
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ফরিদপুরে পৃথক দুটি অভিযানে বিদেশি রিভলবার, গুলি, ককটেল, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ সাফায়েত আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। মঙ্গলবার বিকেলে...
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার...
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর