মতবিরোধের জেরে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা। রোববার তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাদের অভিযোগ, বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় প্রস্তাবিত চুক্তি যথেষ্ট শক্তিশালী নয়। বিশেষ করে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে চুক্তিতে কোনো উল্লেখ না থাকায় আপত্তি জানায় ইইউ। ২ সপ্তাহের বেশি সময় আলোচনার পরও ঐকমত্যে পৌঁছাতে পারেননি বিশ্বনেতারা।
সম্মেলন শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে আরও ২ দিন বেশি লাগে। জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল এই ব্যর্থতায় গভীর হতাশা জানিয়ে বলেন, বিশ্ব আর এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
অন্যদিকে, সৌদি আরবসহ কয়েকটি বড় তেল উৎপাদনকারী দেশ চুক্তিতে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ রাখতে জোরালো ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।


