কাশ্মীরে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১১ জুন ২০১৯, ০৩:৫৩ পিএম
রায় এলো ভারতের আলোচিত কাঠুয়া ধর্ষণ মামলার। জম্মু-কাশ্মীরে আট বছর শিশু আসিফাকে ধর্ষণের পর হত্যায় এক পুলিশ সদস্যসহ ৩ জনের যাবজ্জীবন ও আলামত নষ্টের দায়ে ৫ বছর করে কারাদণ্ড হয়েছে আরো ৩ ব্যক্তির। এ ঘটনার মূল পরিকল্পনাকারী সাবেক সরকারি কর্মকর্তা সানজি রাম।


শিশু আসিফাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিলো পুরো ভারত। সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে নামে জনতা।

পরে আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়ার চলে ক্যামেরা ট্রায়ালে। তেসরা জুন শুনানি শেষে, সোমবার দুই পক্ষকেই তলব করে পাঞ্জাবের পাঠানকোটের বিশেষ আদালত।

রায়ে তিন জনের যাবজ্জীবন ও অন্য তিন জনকে দেয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড। পর্যাপ্ত প্রমাণ না থাকায় খালাস পেয়েছেন একজন।

বাদীপক্ষের আইনজীবী মোবেন ফারুকি বলেন, অভিযুক্তদের সামনেই বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলেছে আদালত। পরে রায়ে ধর্ষণ ও হত্যার দায়ে এক পুলিশ সদস্যসহ ৩ জনকে যাবজ্জীবন এবং আলামত নষ্টের দায়ে ৩ পুলিশ সদস্যকে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রধান আসামি, সাবেক সরকারি কর্মকর্তা সানজি রামের সঙ্গে যাবজ্জীবন সাজা পেয়েছেন তার ভাগ্নের বন্ধু প্রভেশ কুমার এবং পুলিশের বিশেষ কর্মকর্তা দীপক খাজুরিয়া। এছাড়া পুলিশ কর্মকর্তা সুরেন্দ্র ভার্মা, কনস্টেবল তিলক রাজ ও সাব ইনেস্পেক্টর আনন্দ দত্তের ৫ বছর কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার রুপির অর্থদণ্ড হয়েছে।

রায় ঘিরে আদালত চত্বরে মোতায়েন ছিলেন এক হাজার পুলিশ সদস্য। এই রায়কে স্বাগত জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

২০১৮ সালের ১০ জানুয়ারি অপহরণের পর একটি মন্দিরে ধর্ষণ করা হয় ৮ বছরের শিশু আসিফাকে। ১৭ জানুয়ারি জঙ্গল থেকে উদ্ধার হয় বিকৃত মরদেহ।

/এমবি/
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের...
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত নতুন যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির শীর্ষ নেতৃত্ব এই চুক্তিকে...
ইরানের কাছে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে...
হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ব্রিফিং নয়, বরং ট্রুথ সোশ্যালে বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বদলে যাচ্ছে বিশ্ববাজারের হিসাব-নিকাশ।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 
পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর