আফ্রিকার একদিকে খরা, অন্যদিকে বন্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

বৈরি আবহাওয়ায় বিপর্যস্ত আফ্রিকা মহাদেশ। আফ্রিকার পূর্বাঞ্চল যখন মারাত্মক খরায় বিপর্যস্ত তখন বন্যায় নাজেহাল দক্ষিণাঞ্চল। এই চরম আবহাওয়া স্থানীয় জনজীবন ও কৃষি অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকা মহাদেশের এই পরিস্থিতি জলবায়ু পরিবর্তন এবং ‘লা নিনা’র প্রভাবের সরাসরি প্রতিফলন।

আফ্রিকার একেক অঞ্চলে এখন একেক ধরনের আবহাওয়া। একদিকে কেনিয়া-সোমালিয়ার সীমান্তবর্তী এলাকা মারাত্মক খরায় পানিশূন্য। অন্যদিকে মোজাম্বিক ব্যাপক বন্যার পানিতে ডুবে আছে ।

খরায় মহাদেশটির বেশ কয়েকটি নদী শুকিয়ে গেছে। ফলে পানির অভাবে মারা গেছে অনেক পশু। স্থানীয়রা জানায়, জুলাই থেকে শুরু হওয়া পশু মৃত্যু এখনও অব্যাহত রয়েছে। খরা ও পানির সংকটে কৃষি ও পশুপালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায়ক সংস্থা প্রতি সপ্তাহে পানি পৌঁছে দিলেও সেই পানি সমানভাবে করা সম্ভব হচ্ছে না।

এদিকে মোজাম্বিকে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত। বন্যার কারণে নগর ও গ্রামীণ এলাকায় বসতি, দোকানপাট এবং কৃষিজমি ডুবে গেছে। জরুরি ভিত্তিতে বন্যাপ্রবণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আফ্রিকা মহাদেশের নিচের দিকে অবস্থান করায় মোজাম্বিকে বন্যা পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আফ্রিকার গড় তাপমাত্রা শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা আফ্রিকায় ক্ষুধা, নিরাপত্তাহীনতা ও মানুষের স্থানান্তর বাড়াচ্ছে। এমন পরিস্থিতে জরুরি ত্রাণ কার্যক্রম চললেও দীর্ঘমেয়াদী সমাধান অপরিহার্য বলছে স্থানীয়রা।  

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ‘লা নিনা’-এর প্রভাব স্পষ্টতই পরিলক্ষিত হচ্ছে আফ্রিকা মহাদেশে। খরা ও বন্যার যৌথ চ্যালেঞ্জের সম্মুখীন আফ্রিকায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যথাযথ উদ্যোগ গ্রহণের বিষয়টি এখনও আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, সমুদ্রের ও আবহাওয়ার তাপমাত্রার ভারসাম্য নষ্ট হওয়ার জেরে যে পরিস্থিতি তৈরি হয়, তা-ই এল নিনো এবং লা নিনা নামে পরিচিত। লা নিনা দিয়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলেরর শীতল অবস্থা এবং এল নিনো দিয়ে উষ্ণ অবস্থা বোঝানো হয়।

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। হিমবাহ ধসে দেড় হাজারের বেশি প্রাণহানির পর এবার বন্যা ও ভূমিধসে খাঁদের কিনারায় দেশটির পর্যটন খাত। প্রধান মহাসড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর