ট্রাম্পের হাতে রহস্যময় লাল দাগ, কীসের ইঙ্গিত?

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের তালু ও আঙুলে রহস্যময় লাল দাগ দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট দুনিয়ায় চলছে তুলুম আলোচনা–সমালোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে এক মামলার শুনানিতে হাজিরা দিতে যান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়লে তাঁর হাতের তালু ও আঙুলে লাল ফুসকুড়ির মতো দাগ দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেছেন, সম্ভবত ট্রাম্পের হাত কেটে গেছে। লাল দাগটি সম্ভবত রক্তের। কেউ কেউ লিখেছেন, ট্রাম্পের সিফিলিস রোগ হয়েছে। অনেকেই আবার বলছেন, না, সিফিলিস নয়, তাঁর সম্ভবত হার্পিস হয়েছে।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপদেষ্টা জেমস কারভিলও বলেছেন, ট্রাম্পের সিফিলিস হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। কারভিল ভাষ্য—‘আমি বেশ কয়েজন চিকিৎসকের সঙ্গে ট্রাম্পের হাতের দাগ সম্পর্কে আলোচনা করেছি। তাঁরা বলেছেন, এগুলো সেকেন্ডারি সিফিলিসের (যৌনরোগ) লক্ষণ।’

তবে ট্রাম্প সমর্থকরা সিফিলিসের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, দুর্ঘটনাবশত সাবেক এই প্রেসিডেন্টের হাত কেটে গেছে। হাতের লাল দাগ মূলত রক্তেরই দাগ।

এ ব্যাপারে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক জোশুয়া জেইচনার বলেন, লক্ষণ দেখে মনে হচ্ছে ট্রাম্পের হাতে ফুসকুড়ি হয়েছে। এটা বিভিন্ন কারণেই হতে পারে। যেমন—তিনি গলফ খেলেন, সে কারণেও হাতে ফোস্কা পড়তে পারে। এমনকি তাঁর হাতে লাইম জুসও হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য নিজে এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তাঁর মুখপাত্র হিসেবেও কেউ কিছু বলেননি।

ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আমেরিকানদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কমে গেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা পূর্বের যেকোনো সময়ের...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে থাকা ইরানের হায়দরাবাদ কনস্যুলেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাদের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত...
ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করা যেকোনো দেশের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার...
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মাঝেই শেষ মুহূর্তে এলো স্বস্তির খবর। কয়েক বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর গার্ড...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৫ ও তিব্বতে ৩ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৮৪ জন...
চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবারসহ ১০ দিন ধরে লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস।...
৩৯ মাসে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে। 
লোডিং...

এলাকার খবর