বিশ্বে প্রথম ডেঙ্গুর গণটিকা শুরু হচ্ছে ব্রাজিলে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম

বিশ্বে প্রথম ব্রাজিলে শুরু হচ্ছে ডেঙ্গুর গণটিকা কর্মসূচি। ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে জাপানের দুই ডোজের কিউডেঙ্গা টিকা। যা নিতে পারবে শিশুরাও। সরকারের আশা, এই বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে টিকা পাওয়া যাবে ৬৫ লাখ।

জানুয়ারিতে ব্রাজিলে ডেঙ্গুতে মারা গেছে ৬ জন, আক্রান্ত হয়েছে ৫৬ হাজার। যা এই সময়ে গত বছরের চেয়ে দ্বিগুণ। ২০২৩ সালেও এর আগের বছরের চেয়ে ৫৭ শতাংশ ডেঙ্গুরোগী বেড়েছে। সেই অনুপাতে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়বে। 

এ পরিস্থিতির মধ্যে ব্রাজিলবাসীকে সুখবর দিলো সরকার। ডেঙ্গু প্রতিরোধে গণটিকা কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে, প্রথম দফায় টিকা আসবে সাড়ে সাত লাখ। সব মিলিয়ে এ বছর ৬৫ লাখ টিকা পাওয়ার আশা করা হচ্ছে।  

ব্রাজিলে দেয়া হবে জাপানি ফার্মাসিউটিক্যাল-তাকেদার কিউডেঙ্গা টিকা। গত ডিসেম্বরে এ টিকার অনুমোদন দেয় ব্রাজিল। ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টিকার অনুমোদন দিয়েছে। ডেঙ্গুর হটস্পটগুলোতে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের টিকা দেয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বছরে বিশ্বের ১০ থেকে ৪০ কোটি মানুষ এডিস মশাবাহিত ডেঙ্গুরোগে আক্রান্ত হন। বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু বেড়েছে। ২১০০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লে ডেঙ্গুর সংক্রমণ ৩৬ শতাংশ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দাবি করেছে রাশিয়া। দেশটির গবেষকদের মতে, পরীক্ষামূলক এআরএনএ ভিত্তিক ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যদিও গবেষণাটি এখনো...
ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রার্দুভাবে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৭৫০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সার্বিকভাবে কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। 
কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল ধরনের ইবোলা ‘বুন্ডিবুজিও’ মোকাবিলায় নতুন টিকা তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। নতুন এই টিকা দুই থেকে তিন মাসের মধ্যেই মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত হবে বলে আশা করছেন...
ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। এছাড়া এই রোগে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৯০ জনের বেশি। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে ব্রিটিশ...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর