কানাডাকে আমেরিকার অংশ হয়ে যেতে বললেন ট্রাম্প!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ এএম

শুল্ক ইস্যুতে নতুন মন্তব্য করে আবারও আলোচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই ইস্যুতে আরও কঠোর বার্তা দিলেন রিপাবলিকান এই নেতা। কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত এক সফরে আমেরিকায় আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে প্রতিবেশী কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। 

তবে এই কথা ট্রাম্প মজাচ্ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি সীমান্ত পেরিয়ে আমেরিকায় অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া  ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ করবেন।  

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবিওই আলোচনায় আর কী কী বিষয় নিয়ে কথা হয়েছিল, তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তবে, ট্রাম্প আগেই বলে দিয়েছেন, এই আলাপ বেশ ফলপ্রসূ হয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু আমেরিকা কানাডার মোট রপ্তানির তিন-চতুর্থাংশ, তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্ক-মুক্ত প্রবেশাধিকার অপরিহার্য।

খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসানে একটি...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। 
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
নোয়াখালী শহরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে না পেয়ে রাতেই হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। অভিযুক্ত...
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া...
অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর