কানাডাকে যুক্ত করে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

কানাডাকে যুক্ত করে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানচিত্রের ছবি প্রকাশ করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ওহ কানাডা’। এর আগে কানাডাকে নতুন অঙ্গরাজ্য বানানো হবে এমন প্রস্তাবও তুলেছিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ট্রাম্পের নতুন মানচিত্রের পোস্টকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। কানাডা ও যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। নেটিজেনদের অনেকে পোস্টটিকে হালকা হিসেবে ব্যাখ্যা করেছেন, আবার অনেকে এটিকে মার্কিন-কানাডা সম্পর্কে উত্তেজনা সৃষ্টির বিবৃতি হিসাবে দেখছেন।

এর আগে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটা জানতেন। তাই তিনি পদত্যাগ করেছেন।’

এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।’

কানাডার পররাষ্ট্রমন্ত্রীও মেলানি জোলিও ট্রুডোর সুরে কথা বলেছেন। গতকাল তিনি বলেন, ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে ট্রাম্পের কোনো ধারণা নেই। আমাদের অর্থনীতি শক্তিশালী, জনগণ শক্তিশালী। আমরা হুমকির মুখে কখনো পিছু হটব না।’

খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসানে একটি...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। 
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
নোয়াখালী শহরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে না পেয়ে রাতেই হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। অভিযুক্ত...
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া...
অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর