ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা থেকে ‘সরে যেতে পারে’ আমেরিকা 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা থেকে সরে যেতে পারে আমেরিকা। এ দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কোনো স্পষ্ট লক্ষণ দেখা না গেলে এই পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এমন তথ্য। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের সাথে দেখা করার পর রুবিও এ প্রসঙ্গে কথা বলেন।

টানা কয়েক বছর ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ বন্ধে নানা সময় কথা বলেছেন ট্রাম্প। পদক্ষেপও গ্রহণ করেছেন তিনি। এবার উল্টো সেই চেষ্টা থেকে সরে আসার কথা জানানো হলো তাঁর পক্ষে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির মধ্যস্থতার চেষ্টা থেকে কয়েক দিনের মধ্যেই সরে আসবেন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সপ্তাহ বা মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাব না। তাই আমাদের এখনই খুব দ্রুত নির্ধারণ করতে হবে। 

মার্কো রুবিও বলেন, আমি কয়েক দিনের কথা বলছি, বলছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সম্ভব কি না। যদি আমরা তা করি। যদি তা না হয়, তাহলে আমাদের অন্যান্য অগ্রাধিকারের ওপরও মনোযোগ দিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ট্রাম্প এখনও একটি চুক্তিতে আগ্রহী। কিন্তু যদি তাৎক্ষণিক অগ্রগতির কোনো লক্ষণ না থাকে তবে তিনি সরে যেতে ইচ্ছুক।

রয়টার্স লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার সময় হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এপ্রিল বা মে মাসের মধ্যে একটি চুক্তিরও পরামর্শ দিয়েছিলেন।

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের অব্যাহত ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার মুখে রাশিয়া ‘শেষ ব্যবস্থা’ হিসেবে পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে ৫০ হাজারের বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রোববার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউরোপের পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে নতুন পশ্চিমা সামরিক জোট গড়ে উঠছে। এক্ষেত্রে, ঐক্যের উৎস হয়ে উঠেছে রাশিয়ার ক্রমাগত হুমকি। ড্রোন উৎপাদনের মাধ্যমে যৌথ সামরিক-শিল্প ব্যবস্থা গড়ে তুলছে সম্ভাব্য নতুন...
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন অপেক্ষা করছে বলেও জানান তিনি। রয়টার্স...
শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুতায়িত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার...
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃব্যাংক ফি মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর