মার্কিন হামলা ঠেকাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় ব্যাপক আকারে সামরিক তৎপরতা শুরু করেছে ভেনেজুয়েলা। সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করতে যুদ্ধের প্রস্তুতি হিসেবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম জড়ো করার পাশাপাশি কৌশলগত সেনা মোতায়েনও করতে শুরু করেছে লাতিন আমেরিকার দেশটি।

ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির প্যাদ্রিনো লোপেজ জানিয়েছেন, বুধবার সারা দিন ধরে চলবে তাঁদের স্থল, আকাশ, নৌ ও রিজার্ভ ফোর্সের মহড়া। ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিকে তিনি ‘সাম্রাজ্যবাদী হুমকি’ হিসেবে অভিহিত করেছেন।

ভেনেজুয়েলার নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি এই মহড়ায় অংশ নিচ্ছে বলিভারিয়ান মিলিশিয়াও। উল্লেখ্য, বলিভারিয়ান মিলিশিয়া হচ্ছে দেশটির প্রয়াত রাষ্ট্রপতি হুগো শ্যাভেজের তৈরি একটি রিজার্ভ বাহিনী, যেটি মূলত সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত। এই বাহিনীটির নামকরণ করা হয়েছে সাইমন বলিভার-এর নামে, যার সহায়তায় লাতিন আমেরিকার অনেক দেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরাসরি নির্দেশে প্যাদ্রিনো লোপেজ এই মহড়ার নির্দেশ দিয়েছেন। ‘কমান্ড, নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাকে’ উন্নত করার মাধ্যমে দেশের সুরক্ষা নিশ্চিত করাই এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। 

গত কিছুদিন ধরেই ভেনেজুয়েলার আশেপাশে আমেরিকা তাঁদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ খোলাখুলি-ই মাদুরো সরকারকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এবারে ক্যারিবীয় সাগরে শক্তিশালী মার্কিন সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় দেশ দুটির মাঝে উত্তেজনার পারদ আরও তুঙ্গে উঠেছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, আমেরিকার বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ ইউএস সাউদার্ন কমান্ড অপারেশন এলাকায় এসে পৌঁছেছে। এই অঞ্চলটির বেশিরভাগই লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত।

ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিকে আমেরিকা মাদকের বিরুদ্ধে লড়াই হিসেবে অভিহিত করেছে। ট্রাম্প প্রশাসন বলছে, এই সামরিক তৎপরতা মূলত এই অঞ্চলে মাদক পাচার রোধ এবং আমেরিকায় মাদকের প্রবাহ বন্ধ করতেই চালানো হচ্ছে। 

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী অনেকগুলো সন্দেহজনক মাদকবাহী নৌকার উপর হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর