বাসচালক থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে মাদুরো

বাসচালক থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে– নিকোলাস মাদুরোর উত্থান যেন ভেনেজুয়েলার আধুনিক ইতিহাসের এক নাটকীয় অধ্যায়। শ্রমিক রাজনীতি, হুগো শাভেজের উত্তরাধিকার এবং বিতর্কিত নির্বাচনের পথ পেরিয়ে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকা এই নেতার শাসন ঘিরে দেশজুড়ে সংকট, বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপ আজও থামেনি।

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাজনৈতিক উত্থান ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। শ্রমিক রাজনীতি থেকে শুরু করে হুগো শাভেজের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠা, তারপর দেশটির সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া– এই দীর্ঘ পথচলা যেমন ছিল নাটকীয়, তেমনি বিতর্কও কম নয়। ক্ষমতায় আসার পর তাঁর শাসনামল ভেনেজুয়েলাকে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। 

কর্মজীবনের শুরুতে নিকোলাস মাদুরো ছিলেন বাসচালক। সেই সময়েই তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হন। ধীরে ধীরে শ্রমিকদের নেতৃত্বে উঠে আসেন এবং দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

হুগো শাভেজের উত্তরসূরি 
ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো শাভেজের সঙ্গে নিকোলাস মাদুরোর সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। নব্বইয়ের দশক থেকেই তাঁদের পরিচয় ও রাজনৈতিক যোগাযোগ ছিল।

শাভেজ সরকারের ধারাবাহিকতায় ২০০৬ সালে নিকোলাস মাদুরো পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। শাভেজের মৃত্যু পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এই সময়েই তিনি অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

হুগো শাভেজের মৃত্যুর পর মাদুরো ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এরপর ২০১৩ সালের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে প্রথম মেয়াদে নির্বাচিত হন।

ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো শাভেজের সঙ্গে নিকোলাস মাদুরোর সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ছবি: রয়টার্স এর আগে ১৯৯৮ সালে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হন। সেখান থেকেই তাঁর জাতীয় পর্যায়ের রাজনৈতিক উত্থান শুরু। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেও তিনি শাভেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

মাদুরোর এক যুগের শাসনামল
২০১৩ সালের এপ্রিলে অল্প ভোটের ব্যবধানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। এরপর দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত সেই নির্বাচনে তিনি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়েছেন বলে দাবি করা হয়। ২০২৪ সালের জুলাইয়ে টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন মাদুরো।

২০১৪ সাল থেকে মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার অর্থনীতি চরম সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি, খাদ্যসংকটসহ নানা সমস্যায় সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থার মুখে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। লাতিন আমেরিকার ইতিহাসে এত বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগের নজির আগে দেখা যায়নি।

২০১৭ সালের আগস্টে নিকোলাস মাদুরো একটি জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেন। বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার কর্মসূচির কথা বললেও বিরোধীদের অভিযোগ, সেটি ছিল নিজের ক্ষমতা আরও সুসংহত করার কৌশল।

মাদুরোর গত ১২ বছরের শাসনামলে মাঝে মাঝেই মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কিন্তু মাদুরো তাদের কঠোর হাতে দমন করেছেন। প্রতিষ্ঠা করেছেন কর্তৃত্ববাদী শাসন। তাঁকে ‘স্বৈরশাসক’ বলতে কুণ্ঠা বোধ করছে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর আমেরিকার রোষানল তো আছেই। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেলবাণিজ্যে অবরোধ, সমুদ্রপথে নজরদারি ও নৌযানে হামলা এবং রাজনৈতিক চাপ– সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধকালীন উত্তেজনার কাছাকাছি। তবে মার্কিন রক্তচক্ষু বারবারই উপেক্ষা করে ভেনেজুয়েলায় ক্ষমতার কেন্দ্রে রয়ে গেছেন মাদুরো।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর