মেক্সিকোতে ভয়াবহ পরিস্থিতি

সামরিক অভিযানে শীর্ষ মাদকসম্রাটের মৃত্যু, তার ঝাঁজে দেশজুড়ে সহিংসতা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুর পর ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। দেশটির ৩২টি রাজ্যের মধ্যে ২০টিতেই ঘটে সহিংসতা। এতে ন্যাশনাল গার্ডের ২৫ সদস্যসহ অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আড়াই হাজার সেনা মোতায়েন করেছে সরকার।

রোববার মেক্সিকোর জালিসকো রাজ্যে অভিযান চালিয়ে মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এল মেনচোকে আটক করে দেশটির স্পেশাল ফোর্স। তাঁকে রাজধানী মেক্সিকো সিটিতে নেয়ার সময় তার সমর্থকদের সাথে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত এল মেনচো হেফাজতে থাকা অবস্থায় মারা যান।

এল মেনচো ছিলেন অপরাধী সংগঠন জালিসকো নিউ জেনারেশন কার্টেলের নেতা।

এল মেনচো মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোজুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে চলতে থাকে একের পর এক হামলা। ন্যাশনাল গার্ড সদস্যদের পাল্টা জবাবে ৩০ জনের বেশি কার্টেল সদস্য নিহত হয়।

দেশটির নিরাপত্তা মন্ত্রী জানান, কার্টেল সদস্যরা রাস্তা অবরোধ করে, গাড়িতে আগুন ধরিয়ে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। অনেক শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেয়া হয়েছে। স্যাটেলাইটের ছবিতেও সহিংসতার ভয়াবহতার চিত্র স্পষ্ট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও আড়াই হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেন, এল মেনচোকে ধরতে অভিযানে মার্কিন বাহিনীর অংশগ্রহণ ছিলো না। সেইসাথে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। ‘সব ধরনের অভিযান ফেডারেল বাহিনীই পরিচালনা করেছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ ছিল না। তবে মার্কিন সরকার তথ্য দিয়েছে। পরিকল্পনা থেকে শুরু করে পুরো অভিযানের দায়িত্ব ছিল ফেডারেল বাহিনীর, বিশেষ করে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের’ – বলেছেন শেইনবাউম।

মাদক কার্টেল দমনে মেক্সিকো সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দল শেষ ১৬ নিশ্চিত করার পর মেক্সিকো সিটিতে ভক্তদের তুমুল উদ্‌যাপনের মধ্যে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
লাওসে এক সপ্তাহ ধরে গুহায় আটকা পড়া ৭ গ্রামবাসীর ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকি ২ জনের খোঁজে উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে...
গাজায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে ইসরায়েল, যা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধ এবং অন্যান্য নৃশংস অপরাধের পর্যায়ে পড়ে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি কার্যকলাপ নিয়ে প্রকাশিত...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর