ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না: ট্রাম্পের দাবি

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে ইরান রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া, তেহরানকে ৩০০ মিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দেওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানান তিনি। এর আগে, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে ডিজিটাল সইয়ের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।

যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র সম্মত হলেও শান্তিচুক্তিতে কী রয়েছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে দুই দেশ।

এমন অবস্থায়, পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে ইরান রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইরানি গণমাধ্যমগুলো বলছে, পারমাণবিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার আনুষ্ঠানিক চুক্তি সইয়ের পরবর্তী ৬০ দিনের আলোচনায়।

এ ছাড়া, তেহরানকে পুনর্গঠন তহবিল দেওয়ার তথ্যটি ভুয়া বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির শর্ত না মানলে এক পয়সাও পাবে না ইরান।

ভ্যান্স আরও জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে ফিরে যাবেন। সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসে সংস্থাটিকে সহায়তা করবে ওয়াশিংটন। এ ছাড়া, ৬০ দিনের আলোচনায় হরমুজে জাহাজ চলাচলে কোনো টোল নেওয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে ডিজিটাল সইয়ের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এ সময়, শুক্রবারের পর যেকোনো সময় চুক্তির শর্তগুলো প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, চুক্তিটি সই হয়েছে। এ ছাড়া, হরমুজ প্রণালি এরই মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আপনারা জানেন, সেখানে পুঁতে রাখা মাইনগুলো খুঁজে পেতে তল্লাশি চলছে। তবে, জাহাজগুলো এখন বের হতে শুরু করেছে। শুক্রবারের মধ্যে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে।’

এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। এই যুদ্ধ ইসরায়েল সরকারের পতনকে ত্বরান্বিত করেছে বলেও মত তাঁর।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। সোমবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আইডিএফের হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬ জন আহত হয়েছে।...
মার্কিন বিমানবাহিনীর বি-ফিফটি-টু বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়।
এই উত্তেজনার মাঝেই পারমাণবিক যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে বিশ্বের পরাশক্তিগুলো। আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা আইক্যানের প্রতিবেদন বলছে, ২০২৫ সালে এ খাতে আগের চেয়ে বিনিয়োগ...
এদিকে ট্রাম্পের সাবেক এক সহযোগী বলছেন, চুক্তি কার্যকরে ওয়াশিংটনের উচিত তেল আবিবকে সমর্থন বন্ধ করা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের...
বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশীয় পদবীর নামে ৩টি ইউনিয়নের নামকরণের আলোচনার মধ্যেই এবার মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম...
এ বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নারায়ণগঞ্জে পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে অজ্ঞাতরা। এলাকাবাসীর অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিচ থেকে মাটি কেটে নেওয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে রেল চলাচল। যে...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১১ হাজার ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য জানা গেছে। এদিকে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন সাধারণ নাগরিকদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর