ইরান যুদ্ধে কত ক্ষতি হলো আমেরিকার, জানা গেল জরিপে

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১১ হাজার ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য জানা গেছে। এদিকে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন সাধারণ নাগরিকদের মধ্যে হতাশা বাড়িয়েছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে মনোযোগ দেওয়ার তাগিদ দিচ্ছেন তাঁরা।

চার দিনের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা যেতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ, শান্তিচুক্তি হতে সময় লেগেছে ১০৭ দিন।

এই যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মার্কিন নাগরিকদের মধ্যে হতাশা বাড়িয়ে তুলছে। ম্যাসাচুসেটসের বাসিন্দারা বলছেন, জ্বালানি ও খাদ্য পরিষেবা বাবদ খরচ পারিবারিক বাজেটের ওপর চাপ সৃষ্টি করছে।

শহরটির একজন বাসিন্দা বলেন, ‘কয়েক মাস আগের তুলনায় গ্যাসের দাম অনেক বেড়েছে। মুদিদোকানে গেলে দেখবেন খাবারের দামও অনেক বেশি। এটা মেনে নেওয়া যায় না।’

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের মাধ্যমে নিরাপত্তা হুমকি দূর করার চেষ্টায় নামেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের ওপর জোর দিচ্ছেন সাধারণ মানুষ।

এক মার্কিন নাগরিক বলেন, ‘আমি মনে করি, মার্কিন জনগণকে অগ্রাধিকার দেওয়া উচিত। জীবনযাত্রার ব্যয় কেবল বেড়েই চলেছে। বেঁচে থাকা এবং সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে।’

ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুসারে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১১২ বিলিয়ন (১১ হাজার ২০০ কোটি) ডলার খরচ হয়েছে। ভোক্তাদের ওপর মোট আর্থিক বোঝা দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৬ বিলিয়ন ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। একপর্যায়ে, ৮ এপ্রিল তাদের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে ইরান রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া, তেহরানকে ৩০০ মিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দেওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানান তিনি। এর...
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। সোমবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আইডিএফের হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬ জন আহত হয়েছে।...
ভারতের রাজস্থানের জয়পুরে নিট প্রশ্নফাঁস এবং বেকারত্ব ইস্যুতে চলা ছাত্র আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রণক্ষেত্র হয়ে ওঠে শহিদ স্মারক চত্বর। এই আন্দোলনের মাঝেই ভিড়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ‘ককরোচ...
ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে হরমুজ প্রণালির আংশিক খুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
স্পেনের মতো দলকে বিশ্বকাপে রুখে দিয়ে এমন খ্যাতি পাবেন তা অনেকটাই স্বাভাবিক। কিন্তু ভোজিনিয়ার ফুটবলের আসার গল্প এবং তার নিজের নামকরণের গল্প জানলে আপনি অবাক হবেনই। কেপ ভার্দের এই তারকার প্রকৃত নামে...
২৩ মাসে ২৮ খুন, যার ১৫টিই হয়েছে প্রকাশ্য দিবালোক ও জনসমাগমে। চট্টগ্রামের রাউজান যেন পরিনত হয়েছে খুনিদের অভয়ারণ্যে। রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে এসব ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের ভূমিকাও...
জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান। তাঁর দাবি, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের...
বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশীয় পদবীর নামে ৩টি ইউনিয়নের নামকরণের আলোচনার মধ্যেই এবার মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর