যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২ 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় দুজন নিহত ও এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।

সিয়াটল পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জনসাধারণকে ওই এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তারা জানায়, সিয়াটল সেন্টারে যেখানে ‘বাইট অফ সিয়াটল’ ফেস্টিভ্যাল চলছিল—সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের তথ্যের বরাতে সিয়াটল টাইমস এবং স্থানীয় টিভি স্টেশন কোমো জানিয়েছে, এ ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে তারা বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

 

প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর