আমরাই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি: ডোনাল্ড ট্রাম্প 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন। তবে ইরানে যেকোনো সময় হামলা চালাতে যুক্তরাষ্ট্র সবসময়ই প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। 

বুধবার হোয়াইট হাউজে এসব মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে ইরানের মাইন-স্থাপনকারী রকেট ধ্বংসের দাবি করেন তিনি। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করেছি এবং করছি। আমরা প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল নিয়ে প্রচুর জাহাজ বের করে আনছি। ইরান তাদের রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মাইন ফেলার ব্যবস্থা পুনর্নির্মাণের চেষ্টা করছিল। আমরা তাদের প্রায় সব প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছি।’

এদিকে, হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পরিবর্তিত নামের মানচিত্রের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস। 

এর আগে, তেহরানকে সাহায্যকারী যেকোনো দেশ ওয়াশিংটনের নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে সতর্ক করেন  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

এদিকে, ওয়াশিংটন শিগগিরই তেহরানের যুদ্ধের নতুন কৌশল দেখবে বলে সতর্ক করেছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। 

 

ইরানকে ঘিরে বদলাতে পারে মধ্যপ্রাচ্য। আলোচনায় মক্কা চুক্তিতে তেহরানের সম্ভাব্য অংশগ্রহণ। আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও আঞ্চলিক নিরাপত্তা সংলাপে রাজি ইরান। এই চুক্তির ফলে কমতে পারে যুক্তরাষ্ট্রের...
হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে যেমন চাপে আছে বৈশ্বিক অর্থনীতি, তেমনি এর সরাসরি প্রভাব পড়ছে খোদ ইরানের অর্থনীতিতেও। বিপাকে আছে দেশটির উপকূলীয় শহর বন্দর আব্বাসের মাছ ব্যবসায়ীরা।...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে—এসব খাল, নদী ও জলাধারের পাড় দীর্ঘমেয়াদে কীভাবে রক্ষা করা যাবে, কীভাবে ঠেকানো যাবে মাটির ক্ষয়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর