ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদের কিছু দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল।

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল।

শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

এফএএ এক বিবৃতিতে জানায়, ৯ আরোহী নিয়ে ব্যক্তিগত জেটটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেস্টহেভেনের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

এফএএ জানিয়েছে, সংস্থাটি ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে। তদন্তের দায়িত্বে থাকবে এনটিএসবি। এ বিষয়ে পরবর্তী তথ্যও সংস্থাটি জানাবে।

দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দল ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়ক বন্ধ করে দেয়। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। এ কারণে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসছে। এর পরপরই বিস্ফোরণ ঘটে এবং আকাশে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়ে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

সূত্র: রয়র্টাস ও ফক্স নিউজ।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। আলাদা দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। 
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 
ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ১৪ জন। বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে এ হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। 
জ্ঞানেশ কুমারকে সিইসি পদ থেকে সরানো হবে এবং তিনি জেলে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে, ইভিএম ও ভোটার তালিকায় কারসাজির...
পোশাক কারখানার উৎপাদন চালু রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে সচিবালয়ে জরুরি বৈঠক শেষে এ-কথা...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একদিকে চলছে সমঝোতার কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে বাড়ছে নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা। হরমুজ প্রণালি খুলে দেয়া, আলোচনার শর্ত থেকে শুরু করে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি, সব...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র।
লোডিং...
```html ```

এলাকার খবর