ইরান যুদ্ধ বন্ধের সময় জানালেন ট্রাম্প

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমানঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ বন্ধের পাশাপাশি তেলের দামও নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় ওয়াশিংটন সক্রিয়ভাবে কোনো চুক্তির চেষ্টা না করলেও তেহরানের সাথে আলোচনার সম্ভাবনা এখনো রয়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়াও, মার্কিন অভিযানে ইরানের অবস্থা খুবই শোচনীয় বলে উল্লেখ করেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্রের সুযোগ ধ্বংস ও চরম মুদ্রাস্ফীতির জেরে ইরানের অবস্থা নাজেহাল বলে মত তাঁর।

এদিকে, যুদ্ধ শেষের জন্য ইরান মধ্যবর্তী নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, দুর্বল কোনো দল ক্ষমতায় আসলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পাবে।

আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করেছে না। বরং মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে গোটা উপসাগরীয় অঞ্চলকে। কেননা হরমুজের তেলবাহী জাহাজে যেকোন...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আজ শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নেওয়া হয়েছে সব প্রস্তুতি।
দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা ও বাস ডাম্পিংয়ের অভিযোগে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই সড়কে নামেন...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ৯ শিক্ষক ও কর্মকর্তা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও আর্থিক অনিয়মের পাশাপাশি শিক্ষক ও...
পেশাগত সমন্বয়হীনতা ও বিভিন্ন অসন্তোষের অভিযোগে চাঁদপুরে টানা দ্বিতীয় দিনের মতো তিনটি আদালত বর্জন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বর্জন করা আদালতগুলো হলো—চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
লোডিং...

এলাকার খবর