ইরান যুদ্ধে বিপুল ব্যয়, চাপে ট্রাম্পের দল 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ৭শ কোটি ডলারের বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত জুলাইয়ে প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের চেয়ে এই ব্যয় ২৫ শতাংশ বেশি। 

পেন্টাগনের নতুন হিসাবে, যুদ্ধ পরিচালনার খরচের পাশাপাশি অস্ত্র-গোলাবারুদ কিনতে ২ হাজার ৯শ কোটি ডলারের বেশি লাগতে পারে। এছাড়া হারানো সামরিক যান ও সরঞ্জাম প্রতিস্থাপন এবং নতুন সরঞ্জাম কিনতে আরও ৬০০ কোটি ডলারের বেশি প্রয়োজন হবে। 

যুদ্ধের ব্যয় বাড়ার এই তথ্য এমন সময়ে সামনে এলো, যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের রাজনৈতিক প্রভাব সামাল দিতে চাপে ক্ষমতাসীন রিপাবলিকান। 

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী ২ বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। 

যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমেছে। কমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি, তবে তীব্র সামরিক অভিযান চালানো হতে পারে বলে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম...
মস্কোতে আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও কাতারের আমির হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে এই...
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইরান, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। ইরানের আয়োজনে তেহরানে ৪ দেশের বৈঠক শেষে সোমবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
তেহরানে আজ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনায় বসতে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। ইরানের পক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। 
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।  বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত...
লোডিং...

এলাকার খবর