ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। 

বুধবার সন্ধ্যার দিকে সংগঠনের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই পরিস্থিতি নিরসনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে মালিক সমিতির নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, ‌‘দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।’

উল্লেখ্য, ঢামেক হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবির প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আকস্মিক এই ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি। ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্তের ফলে আপাতত ঢামেক হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল এবং জরুরি রোগী স্থানান্তর প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে।

মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে অংশ নেন সদর উপজেলা বিএনপি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ৭শ কোটি ডলারের বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত জুলাইয়ে প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের চেয়ে এই ব্যয় ২৫ শতাংশ বেশি। 
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।  বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত...
লোডিং...

এলাকার খবর