মধ্যবর্তী নির্বাচন বদলে দিতে পারে ট্রাম্পের বাকি মেয়াদের রাজনীতি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, নির্ধারণ করবে ট্রাম্পের বাকি শাসনামলের রাজনৈতিক গতিপথও। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তার ওপর নির্ভর করবে প্রশাসনের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের সক্ষমতা। তবে নির্বাচনের ফল যাই হোক, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদে সরাসরি পড়বে না কোনো প্রভাব।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, নির্ধারণ করবে ট্রাম্পের বাকি শাসনামলের রাজনৈতিক গতিপথও। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তার ওপর নির্ভর করবে প্রশাসনের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের সক্ষমতা। তবে নির্বাচনের ফল যাই হোক, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদে সরাসরি পড়বে না কোনো প্রভাব।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নির্ধারিত হবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, রিপাবলিকান, নাকি ডেমোক্রেটদের। প্রেসিডেন্ট নির্বাচন না হলেও, ডোনাল্ড ট্রাম্পের বাকি দুই বছরের শাসনামলে এই ভোটের প্রভাব হতে পারে বড়।

প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হবে। জনমত জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও, সিনেটের নিয়ন্ত্রণ পাওয়া তাদের জন্য কঠিন হতে পারে।

এবারের নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগ জীবনযাত্রার ব্যয়, জ্বালানি, আবাসন, স্বাস্থ্যসেবা, অভিবাসন ও গণতন্ত্রের ভবিষ্যৎ। ইরান যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার নিয়েও বাড়ছে রাজনৈতিক বিতর্ক। 

ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত, নথি তলব এবং অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারবেন। তবে অভিশংসন মানেই প্রেসিডেন্টের পদ হারানো নয়। অপসারণের জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।

অন্যদিকে, সিনেটের নিয়ন্ত্রণ পেলে প্রেসিডেন্টের মন্ত্রিসভা ও বিচারক নিয়োগ আটকে দেয়ার সুযোগ পাবে ডেমোক্রেটরা। তবে কংগ্রেসের উভয় কক্ষ তাদের নিয়ন্ত্রণে গেলেও ট্রাম্প প্রেসিডেন্ট থাকবেন। বহাল থাকবে তার ভেটো ক্ষমতাও।

মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতা কেড়ে নেবে না। বরং তার নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের পথ কতটা কঠিন হবে, সেটিই নির্ধারণ করবে।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটা অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। 
ইরানের কেশম দ্বীপে সোমবার সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের বিরুদ্ধে গোপনে পরিচালিত সীমিত সামরিক অভিযানের একটি অংশ এটি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আজ। এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসন ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।...
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলো ভোট...
রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়া নবাবের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা, গাজীপুরের পর পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জেও। মঙ্গলবার সেখানে দুটি পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। গাজীপুরে কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। নাওজোড়ে সংঘর্ষ হয়েছে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর