নেপালে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম নেপালের জাজারকোট এলাকা। শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তবে পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের ভূমিকম্পের ভয়াবহতার চিত্র উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের ছবিতে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ছবিগুলো-



