হিটস্ট্রোক থেকে বাঁচাতে জেল থেকে সরিয়ে গৃহবন্দী করা হলো সু চিকে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৯ পিএম

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী কারাবন্দী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। চলমান অতিরিক্ত গরমের কারণে বাড়তি সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের আটক সাবেক নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। দেশটির সামরিক সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ওই মুখপাত্রের বরাত দিয়ে দেশটির চারটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

জান্তা মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেন, ‘আবহাওয়া এখন অত্যন্ত গরম, তাই শুধু অং সান সু চির জন্য নয়, বরং যাদের সতর্কতা প্রয়োজন আমরা তাদের জন্য এমন পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে বয়স্ক বন্দীদের, তাদের হিটস্ট্রোক থেকে রক্ষা করার জন্য কাজ করছি আমরা।’

তবে সু চিকে ঠিক কোথায় এবং কোন বাড়িতে রাখা হয়েছে তা জানা যায়নি। জান্তা মুখপাত্র জাও মিন তুন এ বিষয়ে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিনই সু চিসহ কয়েকজনকে আটক করা হয়। ৭৮ বছর বয়সী সু চিকে অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ বছর ফেব্রুয়ারিতে সু চির ছেলে কিম অ্যারিস বলেছিলেন, তাঁর মাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। তাঁর স্বাস্থ্য খুব একটা ভালো নয় বলেও জানান অ্যারিস। 

এদিকে আটকের পর থেকেই বিশ্বনেতারা এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতারা বার বার সু চিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় সেনাবাহিনীর কর্নেল-মেজরসহ ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য...
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
টেক্সাসের একটি মার্কিন সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাদান নীতি পরিবর্তনের পর ২০০-এর বেশি বিমানসেনা ও প্রশিক্ষণার্থী আক্রান্ত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর