জামায়াতের রোহিঙ্গা স্বাধীন রাজ্যের প্রস্তাব, সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে: জান্তা সরকার 

আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:১৭ পিএম

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাজ্য গঠনের জামায়াতে ইসলামীর প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটির জান্তা সরকার। জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের প্রস্তাবে জামায়াত মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে। 

থাইল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। চীন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। 

প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে অমানবিক পরিবেশে জীবন কাটাচ্ছে এবং মানবিক ত্রাণ এ সংকটের সমাধান নয়। 

তাহের বলেন, ‘এ জন্য আমরা আরাকান অঞ্চলে রোহিঙ্গাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটি স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাব দিয়েছি। চীন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ মিয়ানমারের সাথে তাদের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। তারা আমাদের এই প্রস্তাব নিজেদের সরকারের কাছে তুলে ধরবে এবং প্রাসঙ্গিক উদ্যোগ গ্রহণের চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন।’

মিয়ানমারের জান্তা সরকার বলছে, এ ধরনের প্রস্তাব দেশটির সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে। 

রোহিঙ্গাদের ‘বাঙালি’ শরণার্থী হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদের ফেরত প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার তার অবস্থান স্পষ্ট করেছে। মিয়ানমার জান্তা সাধারণত রোহিঙ্গাদের ‘বাঙালি অনুপ্রবেশকারী’ হিসেবেই অভিহিত করে থাকে।

বিবৃতিতে বলা হয়, মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে কুনমিংয়ে বাংলাদেশি এবং জান্তা উপ–পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হয়েছে। প্রত্যাবাসন শুরুর আগে শরণার্থীদের পরিচয় নিশ্চিত ও নিবন্ধন এবং ফিরে আসাদের জন্য পর্যাপ্ত আবাসন তৈরির নীতি নেওয়া হয়েছে।  

জান্তা সরকারের বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে জামায়াতের এই প্রস্তাব পুরো প্রক্রিয়াকে নষ্ট করে রাজনৈতিক সুবিধা গ্রহণের হীন প্রয়াস।

মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২০২৪ সালে রাখাইনের হোইয়ার সিরিতে গণহত্যার তথ্যসহ নতুন প্রতিবেদন প্রকাশ করেছে...
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চিকে গৃহবন্দি করার কথা জানিয়েছে দেশটির জান্তা সরকার। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, সু চি তার নিজ বাসভবন থেকেই বাকি সাজাভোগ করতে পারবেন।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর