গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার 

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:৪০ পিএম

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিক্রমাসিংহে শুক্রবার রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। তার আগে তিনি একই দিনে সিআইডিকে নিজের সাক্ষ্য দিয়েছেন।

রনিল ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্বসূরী গোতাবায়া রাজাপক্ষে দেশটির শ্রীলঙ্কার গুরুতর অর্থনৈতিক সঙ্কটের কারণে গণ-অভ্যুত্থানের পর দেশ ছাড়লে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট পদে আসেন।

বিক্রমাসিংহে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশংসিত করা হয়েছিল। এছাড়া তিনি ১৯৯০-এর দশক থেকে ছয়বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিবিসি সিনহালা জানিয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকার সময়ে ২৩টি বিদেশ সফরে গিয়েছেন। এতে খরচ হয়েছে ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার)।

তাঁর গ্রেপ্তার সম্পর্কিত অভিযোগ ২০২৩ সালে যুক্তরাজ্যে তার একটি যাত্রাবিরতির সঙ্গে যুক্ত। ওই সময়ে তিনি কিউবার জি৭৭ শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কার সিআইডি অভিযোগ করছে, এটি একটি ব্যক্তিগত সফর হলেও রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হয়েছে। তবে বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।

ভারতের পশ্চিমবঙ্গে হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯জন নিহতের ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।
আগামী ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ...
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ঘিরে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক ইউগভের এক জরিপ বলছে, ৪৬ শতাংশ মার্কিন নাগরিক চান নেতানিয়াহুর গ্রেপ্তার। অন্যদিকে...
কানাডার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঙ্কি মার্ককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বাড়ি থেকে চার শতাধিক বন্দুক, বিপুল গোলাবারুদ এবং একটি প্রাচীন কামান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাওয়া গেছে কয়েক লাখ...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর