শ্রীলঙ্কার উপকূলে ডুবে গেছে ইরানের সামরিক জাহাজ, কারণ অজানা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

ইরানের একটি সামরিক জাহাজ শ্রীলঙ্কার উপকূলে ডুবে গেছে। বুধবার শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে কীভাবে এবং কী কারণে জাহাজটি ডুবেছে, এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে কিছু কিছু সূত্রে দাবি করা হয়েছে, সাবমেরিন হামলায় জাহাজটি ডুবে গেছে। সাবমেরিন হামলা কারা চালিয়েছে সে ব্যাপারে অবশ্য কিছু বলা হয়নি।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজডুবির পর উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন। পরে নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন আছেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে ইরানের সামরিক জাহাজটি বিপদসংকেত পাঠায়। রয়টার্স বলছে, গ্রিনিচ মান সময় ১২টা ৩০ মিনিটে বিপদসংকেত বা ডিসট্রেস কল দিয়েছে জাহাজটি। বিপদসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমার বাইরে হলেও মানবিক কারণে তারা তাৎক্ষণিক সাড়া দেয়। এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করে এবং আহতদের দক্ষিণাঞ্চলের গল শহরের হাসপাতালে পাঠায়।

নিহত ও নিখোঁজের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সিএনএনকে দেওয়া বক্তব্যে নৌবাহিনীর মুখপাত্র বলেন, উদ্ধার অভিযানের সময় কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো জাহাজের নাবিকদের বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনই জানানো সম্ভব নয়। কর্মকর্তারা মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার কাজ করছেন।

নৌবাহিনীর নাম প্রকাশে অপারগ এক মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স লিখেছে, ‘এই মুহূর্তে মৃতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন জাহাজে থাকা ব্যক্তিদের জীবন বাঁচানোর দিকে মনোযোগ দিচ্ছি। পরে অন্যান্য বিষয় নিয়ে তদন্ত করা হবে।’

আরও একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সাবমেরিন হামলার ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ, একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। তবে শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র এই ১০১ জন নিখোঁজের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য, ৩২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র বলেন, ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমার বাইরে ঘটেছে। তবে শ্রীলঙ্কা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিপদসংকেত পাওয়ার সময় আকাশে কোনো বিমান দেখা যায়নি এবং আশপাশে অন্য কোনো জাহাজও ছিল না বলেও জানান তিনি। শ্রীলঙ্কা বিমানবাহিনীর এক মুখপাত্রও বলেছেন, বিপদসংকেতের সময় ওই এলাকায় কোনো উড়োজাহাজ দেখা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের গল শহরের উপকূলের কাছে জাহাজটি বিপদসংকেত পাঠায়। আহতদের গল শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহাজটি কীভাবে ডুবেছে, তা এখনো নিশ্চিত নয়। সাবমেরিন হামলার অভিযোগ উঠলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
এখন যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের নারীদের। শত্রুর মোকাবিলায় নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ। যুদ্ধের জন্য হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে চলছে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর