ইরানি যুদ্ধজাহাজের বিপদ সংকেত পেয়ে উদ্ধারে নৌযান পাঠানোর দাবি ভারতের

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডিনা’ থেকে বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে ভারতের নৌবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে কলম্বোর ম্যারিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে আইআরআইএস ডিনা থেকে পাঠানো বিপদ সংকেত আসে। সে সময় ফ্রিগেটটি গাল শহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এলাকাটি শ্রীলঙ্কার সমুদ্রসীমার মধ্যে অবস্থিত। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে।

নৌবাহিনী আরও দাবি করে, বুধবার সকাল ১০টায় একটি সামুদ্রিক টহল উড়োজাহাজ পাঠানো হয়। এটি শ্রীলঙ্কার নেতৃত্বে চলা অনুসন্ধান অভিযানে সহায়তা করে। পাশাপাশি আরেকটি উড়োজাহাজ লাইফ র‍্যাফটসহ প্রস্তুত রাখা হয়। এ ছাড়া আইএনএস তরঙ্গিনীসহ আরেকটি জাহাজ পাঠানো হয়। পরে শ্রীলঙ্কার সঙ্গে সমন্বয় করে শুরু হয় উদ্ধারকাজ।

বুধবার শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডিনা। যুদ্ধজাহাজটি ভারতের বিশাখাপত্তনমে একটি সামরিক মহড়া শেষে ইরানে ফিরছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, জাহাজটিতে প্রায় ১৩০ জন নাবিক ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় কোনো সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার কথা স্বীকার করেছেন।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর