ঈদ উপলক্ষে পাকিস্তান–আফগানিস্তানের যুদ্ধবিরতি

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। খবর রয়টার্সের

তবে এর মধ্যেও সীমান্তে যেকোনো ধরনের হামলা হলে বা পাকিস্তানের ভেতর কোনো সন্ত্রাসী হামলা হলে ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এমনকি নতুন তীব্রতায় যুদ্ধ শুরু হবে বলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তারার এ হুমকি দিয়েছেন। এর কিছুক্ষণ পরই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে বিবৃতি দিয়েছেন তালেবান সরকারের এক মুখপাত্র।

কাবুলে এক মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের হামলায় শতাধিক মানুষ নিহতের পরই এই যুদ্ধবিরতির ঘোষণা এল।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়ালে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর