অং সান সু চির সাজা কমাল জান্তা সরকার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির সাজা কমিয়েছে দেশটির জান্তা সরকার। ২৭ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে সাড়ে ৪ বছর সাজা কমানো হয়েছে। 

রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, এতে তার সাজা কমে দাঁড়ালো সাড়ে ২২ বছরে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে আটক আছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি, জান্তার বিরুদ্ধে উস্কানি, নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ আনে জান্তা সরকার।

এ পর্যন্ত বিভিন্ন মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন সু চি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সু চি।

গত বছর তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তার ছেলে কিম অ্যারিস। সুচির শারীরিক অবস্থার অবনতি এবং সে সম্পর্কে কোনো তথ্য না পাওয়ার অভিযোগও করেন তিনি।

এমনকি সু চির বেঁচে থাকা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তার ছেলে। এবিষয়ে গভীর উদ্বেগ জানায় জাতিসংঘও।

মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
এইচ-ওয়ান-বি ভিসায় প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপকৃত এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছে মার্কিন আদালত। রায়ে বলা হয়, বিশেষায়িত ক্ষেত্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগে কোম্পানিগুলোর ব্যবহৃত...
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর