আড়াই বছর পর প্রকাশ্যে এলেন মিয়ানমারের সু চি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটল। আড়াই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জান্তা সরকার। প্রকাশিত ছবিতে ৮১ বছর বয়সী সু চিকে সুস্থ ও স্বাভাবিক দেখা গেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই তিনি বন্দি রয়েছেন।

দুর্নীতি ও নির্বাচনে কারচুপিতে উস্কানিসহ একাধিক অভিযোগে প্রথমে সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ধাপে ধাপে সেই সাজা কমিয়ে ১৮ বছর করা হয়। এখন তিনি গৃহবন্দী রয়েছেন।

তবে এতদিন সু চি জীবিত ও সুস্থ আছেন বলে দাবি করলেও তার পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ দেয়নি সামরিক সরকার। এতে তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়ে যায়।

সোমবার রাজধানী নেপিদোতে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকের ছবি প্রকাশ করে জান্তা সরকার। ছবিতে সু চিকে সুস্থ ও স্বাভাবিক দেখা গেলেও তার স্বাস্থ্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই সাক্ষাৎ মায়ের জীবিত থাকার প্রথম নিরপেক্ষ প্রমাণ বলে উল্লেখ করেন সু চির ছেলে কিম অ্যারিস। তিনি বলেন, ‘আমি আইসিআরসির সঙ্গে কথা বলেছি। তারা আমার মায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে দেখে ভালোই মনে হয়েছে। তবে প্রতিনিধিদলের সঙ্গে কোনো চিকিৎসক ছিলেন না, তাই তার স্বাস্থ্য পরীক্ষা সম্ভব হয়নি।’

কিম অ্যারিসের আশা, আইসিআরসির মাধ্যমে ভবিষ্যতে মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সু চির মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এদিকে অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার এখনও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। চলমান গৃহযুদ্ধ বন্ধ, বিরোধী এলাকায় বিমান হামলা বন্ধ ও সু চির মুক্তির দাবি জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

সু চির এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ হলেও এর ফলে তার মুক্তিতে কোনো অগ্রগতি হয় কি না, সেদিকেই তাকিয়ে বিশ্লেষকরা।

নতুন সরকারের অধীনে আরও নৃশংস হয়ে উঠেছে মিয়ানমার সেনাবাহিনী। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে বেড়েছে দমন-পীড়ন। নথিভুক্ত হয়েছে বেশ কয়েকটি...
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২০২৪ সালে রাখাইনের হোইয়ার সিরিতে গণহত্যার তথ্যসহ নতুন প্রতিবেদন প্রকাশ করেছে...
রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হলের সিট দখল ও উসকানিমূলক কথাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশইসলামী ছাত্রশিবির। ছাত্র সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর...
দেশজুড়ে এখন শুধু বিদ্যুৎ-ঘাটতি নয়, চলছে তীব্র লোডশেডিংয়ের হাহাকার। শহর থেকে শুরু করে দূর-দূরান্তের গ্রাম, গৃহস্থালি কাজ থেকে শুরু করে বড় বড় শিল্পকারখানা—সবকিছু যেন স্থবির। কিন্তু কেন হঠাৎ এই...
রাজধানীর পৃথক স্থান থেকে আহত হয়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যায় এবং একজন গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা রয়েছেন।
দেশের বাজারে ৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি শনাক্ত করেছে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর