নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই পদমর্যাদা প্রদান করেন।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে জেনারেল শেঠ চার দিনের সরকারি সফরে নেপালে রয়েছেন।

এই পদক প্রদান ১৯৫০ সালে শুরু হওয়া একটি ঐতিহ্যকে অব্যাহত রাখল, যার অধীনে নেপাল ও ভারত একে অপরের সেনাপ্রধানদের সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করে থাকে।

সফরকালে জেনারেল শেঠ জেনারেল সিগদেলের সঙ্গে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে কথা বলেন।

প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দীর্ঘস্থায়ী সেনা-সেনা সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যেকার অনন্য ও পরীক্ষিত প্রতিরক্ষা সম্পর্ককে পুনঃনিশ্চিত করে।

দূতাবাস আরও জানায়, জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন, যেখানে তাঁরা নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যে ব্যাপক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
তালেবান শাসনের পাঁচ বছরে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অন্তর্ভুক্তিমূলক শাসনের অনুপস্থিতির কারণে দীর্ঘস্থায়ী...
কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে উত্তর কোরিয়াসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। শনিবার স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেন, যুদ্ধবিরতির বদলে...
ভারতের উত্তরপ্রদেশের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত চালানো গুলিতে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,...
ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের কারাগারে আলাদা করে রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ...
নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে। 
মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিফা মনি (১০) নামের শিশু নিহত হয়েছে। শিফা মনি দিনাজপুর ফুলবাড়ীর পৌর শহরের উত্তর সুজাপুর মহল্লার ইস্তামুল হকের মেয়ে।
লোডিং...

এলাকার খবর