নেপালে বন্যা ও ভূমিধসের কারণ প্রসঙ্গে যা বলছেন বিশেষজ্ঞরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে প্রাথমিকভাবে ভূমিকম্প বলে ধারণা করা হলেও পরবর্তীতে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের কর্মকর্তাদের ধারণা, পাহাড় থেকে বিপুল পরিমাণ বরফ ধসে পড়ে বন্যা দেখা দিতে পারে। 

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বরফ গলে পড়ে থাকতে পারে। সেই বরফ গলা পানির সাথে পাথর ও পলিমাটি নিচে নেমে এসেছে বলেও ধারণা করা হচ্ছে। 

বন্যার কারণ খুঁজতে হিমবাহ হ্রদের পানি হঠাৎ নেমে যাওয়া, নদীর প্রবাহে বাধা এবং সাম্প্রতিক বৃষ্টির তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, দীর্ঘমেয়াদি ভূকম্পন তরঙ্গের তথ্য পর্যালোচনায় ভূমিধস থেকেই ভূকম্পন সৃষ্টির প্রমাণ মিলেছে। অঞ্চলটিতে জলবায়ু পরিবর্তনে হিমবাহ গললেও, আকস্মিক বন্যার ঘটনায় এর ভূমিকা ছিল কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 

স্পষ্ট স্যাটেলাইট ছবি পাওয়া গেলে এবং একাধিক উৎস থেকে তা যাচাই করা গেলে তবেই বন্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, পাহাড়ি ঢল ও ভূমিধসে এখন পর্যন্ত দেশটিতে ১৬২ জন প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৪০৩ জন যাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর